News71.com
 International
 14 Apr 19, 12:33 PM
 100           
 0
 14 Apr 19, 12:33 PM

ক্যালিফোর্নিয়ার আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান।

ক্যালিফোর্নিয়ার আকাশে উড়ল বিশ্বের সবচেয়ে বড় বিমান।

আন্তর্জাতিক ডেস্কঃ ক্যালিফোর্নিয়ার মোজাভি মরুভূমি থেকে গতকাল শনিবার উড়াল দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় বিমানটি। স্ট্রাটোলঞ্চ সিস্টেম করপোরেশন বিমানটি তৈরি করলেও উদ্যোগ নিয়েছিল মাইক্রোসফটের প্রয়াত সহ-প্রতিষ্ঠাতা পল অ্যালেন। সাদা রঙের বিমানটিকে রক নামে ডাকা হয়। যেটির পাখার প্রসার হবে একটি মার্কিন ফুটবল মাঠের মতো। ছয়টি ইঞ্জিনচালিত বিমানটিতে জোড়া অবয়ব। প্রশান্তমহাসগরীয় সময় সকাল সাতটায় বিমানটি আকাশে উড্ডয়ন করে। মোজাবি বিমান ও মহাকাশ বন্দরে নিরাপদে নেমে আসার আগে ঘণ্টাদুয়েক আকাশে উড্ডয়ন করেছিল এটি। বিমানটি যখন মাটিতে নামে তখন কয়েক হাজার লোক চিৎকার দিয়ে উল্লাস প্রকাশ করেন। স্ট্রাটোলঞ্চের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়ান ফ্লয়েড বলেন, আমাদের প্রথম উড্ডয়ন চমৎকারই হয়েছে।

ভূমিতে বতরণ ব্যবস্থাকে আরও নমনীয় করতে একটি বিকল্প বের করে দেবে আমাদের আজকের ফ্লাইট। স্ট্রাটোলঞ্চ টিমের জন্য আমরা গর্ব করছি। রকেট হামলা চালানোসহ পাঁচ লাখ টন পাউন্ডের অন্যান্য মহাকাশযান বহন করার মতো সক্ষম বিমানটি। এটি প্রায় ৩৫ হাজার ফুট উচ্চতায় উড়তে পারবে। বিশেষজ্ঞদের দাবি, এটিতে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণসহ সামগ্রিক মহাকাশ অভিযান আরও সাশ্রয়ী করে দেবে। বিশেষ করে ছোট আকারের কৃত্রিম উপগ্রহ মহাকাশে স্থাপনের খরচ কমে আসবে। ফ্লয়েড বলেন, তার কোম্পানি মহাকাশ অভিযানে গ্রাহকদের কম দামে বেশি সুযোগ দিতেই এই প্রকল্প হাতে নিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন