News71.com
 International
 14 Apr 19, 12:32 PM
 95           
 0
 14 Apr 19, 12:32 PM

অস্ট্রেলিয়ার মেলবোর্নে নাইটক্লাবে বন্দুকধারী হামলা॥ এক নিরাপত্তারক্ষী নিহত,আহত ৩

অস্ট্রেলিয়ার মেলবোর্নে নাইটক্লাবে বন্দুকধারী হামলা॥ এক নিরাপত্তারক্ষী নিহত,আহত ৩

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে নাইটক্লাবের বাইরে গুলিতে একজন নিরাপত্তারক্ষী নিহত ও তিন জন আহত হয়েছে। আহতদের একজনের অবস্থা গুরুতর। আজ রবিবার ভোর রাতে নাইটক্লাবে প্রবেশের জন্য তারা গেইটের সামনে দাঁড়িয়েছিলেন। এ সময় একটি চলন্ত গাড়ি থেকে তাদের ওপর হামলা চালানো হয়।

বিভিন্ন সূত্র বলছে, ভোর তিনটা ২০ মিনিট নাগাদ লিটল চাপেল স্ট্রিট ও মলভার্ন রোডের কাছে লাভ মেশিন নাইটক্লাবে বন্দুকধারীরা হামলা চালায়৷ তবে পুলিশ মনে করছে,এটি কোনো সন্ত্রাসী গোষ্ঠীর হামলা নয়,এটি একটি মোটরসাইকেল গ্যাঙয়ের কাজ। ১৯৯৬ সালে পোর্ট আর্থারে বন্দুকধারীদের হামলায় ৩৫ জন মানুষের মৃত্যু হয়৷এরপর গত বছর দেশটিতে গুলির ঘটনায় একই পরিবারের সাতজন নিহত হয়েছিলেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন