News71.com
 International
 14 Apr 19, 12:30 PM
 95           
 0
 14 Apr 19, 12:30 PM

ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ॥তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত

ইরানের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ॥তেহরানে নিযুক্ত রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্কঃ ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ। তেহরানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এ কে এম মজিবুর রহমান ভূঁঞা আজ শনিবার ইরানের যানজনের চেম্বার অব কমার্সের সভাপতি গোলাম হোসেইন জামিলির সঙ্গে বৈঠকে এ কথা বলেছেন। এ সময় যানজনের চেম্বার অব কমার্সের আরও কয়েক জন সদস্য উপস্থিত ছিলেন। তিনি বলেন, ইরানের অর্থনৈতিক অঙ্গনে আরও সক্রিয় হওয়ার চেষ্টা করছে বাংলাদেশ। অর্থনৈতিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বাংলাদেশের জন্য ইরানের জ্বালানি এবং কাঁচামালসহ বিভিন্ন পণ্য দরকার বলে মজিবুর রহমান ভূঁঞা জানান। এ সময় যানজনের চেম্বার অব কমার্সের সভাপতি জামিলি বলেন, তাদের প্রদেশ খনিজ সম্পদ, কৃষি ও নির্মাণ সামগ্রী উৎপাদন এবং তৈরি পোশাক শিল্পের দিক থেকে অগ্রগামী। দুই দেশের মধ্যে এসব ক্ষেত্রে সহযোগিতা জোরদার করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন