
আন্তর্জাতিক ডেস্কঃ ফের নতুন করে ভূমিকম্পে কেঁপে উঠ। আন্দামান। আজ শনিবার ভোরে এই কম্পন অনুভূত হয়। ভোর ঠিক ৪টে ৪৪ মিনিটে ওই ভূমিকম্প হয় বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর নেই। এদিনের কম্পনের রিখটার স্কেলে মাত্রা ছিল ৪.৭। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরতায় ছিল কম্পনের উৎসস্থল। গত ২৮ ফেব্রুয়ারি ৪.৮ মাত্রার ভূমিকম্প হয়েছিল ভারতের এই দ্বীপপুঞ্জে। এরপর ২৩ মার্চ ১০ মিনিটের মধ্যে জোড়া কম্পন হয় আন্দামানে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫.১। ওই দিন বিকেল ৪টে ৫৯ মিনিটে প্রথম কম্পন হয়, যার গভীরতা ছিল ১০ কিলোমিটার। ১০ মিনিট পর ৫টা ৯ মিনিটে ৬০ কিলোমিটার গভীর থেকে ফের কম্পন অনুভূত হয়। এই মাসের ৮ তারিখে ফের হয় ভূমিকম্প। রিখটার স্কেলে এর তীব্রতা ধরা পড়েছে ৫.০ ম্যাগনিটিউড৷ সোমবার সকাল ৭.২৪ মিনিটে এই কম্পন টের পাওয়া যায় বলে জানা গিয়েছে৷