News71.com
 International
 13 Apr 19, 05:07 AM
 96           
 0
 13 Apr 19, 05:07 AM

যুক্তরাষ্ট্র সীমান্তে আটক অভিবাসন প্রত্যাশীদের বিশেষ স্থানে পাঠানোর পরিকল্পনা

যুক্তরাষ্ট্র সীমান্তে আটক অভিবাসন প্রত্যাশীদের বিশেষ স্থানে পাঠানোর পরিকল্পনা

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের দু'টি সংবাদ মাধ্যম জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের সীমান্ত দেওয়াল নির্মাণ প্রকল্পে ডেমোক্রেটদের সমর্থনানা পাওয়ায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ডেমোক্রেটদের বিরুদ্ধে প্রতিশোধ মূলক ব্যবস্থা হিসেবে নভেম্বর এবং ফেব্রুয়ারি মাসে দুইবার অভিবাসন প্রত্যাশীদের নির্দিষ্ট কিছু আশ্রয় স্থানে ছেড়ে দেওয়ার জন্য সরকারী সংস্থার পরিবহন ব্যবহার করার প্রস্তাব দেন।

কেন্দ্রীয় অভিবাসন আইন ছাড়া স্থানীয় আইনী সংস্থা যারা বেআইনি অভিবাসীদের সুরক্ষা দান অথবা তাদেরকে যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য যে ব্যবস্থা নেয় অথবা তাদেরকে যেখানে আশ্রয় দেয়, সেখানে সীমান্তে আটক অভিবাসন প্রত্যাশীদের পাঠিয়ে দেওয়ার কথা প্রেসিডেন্ট বলেন। তবে সরকারী সংস্থাগুলো ওয়াশিংটন পোষ্ট এবং সিএনএনকে জানিয়েছে তারা প্রেসিডেন্টের পরিকল্পনাটি বিবেচনায় আনে নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন