News71.com
 International
 12 Apr 19, 03:42 PM
 138           
 0
 12 Apr 19, 03:42 PM

ব্রেক্সিট থেকে বের হতে ব্রিটেনকে আরও ৬মাস সময় দিলো ইউরোপীয় ইউনিয়ন॥  

ব্রেক্সিট থেকে বের হতে ব্রিটেনকে আরও ৬মাস সময় দিলো ইউরোপীয় ইউনিয়ন॥   

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রেক্সিট বা ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বেরিয়ে যাওয়ার ব্যাপারে আরও কিছুটা সময় দিল ইউরোপীয় ইউনিয়ন। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ সদর দফতরে গত বুধবার ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের নেতাদের সামনে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মে ব্রেক্সিট বাস্তবায়নের জন্য আরও কিছুটা সময় চান। তখন এই সময়সীমা বাড়ানোর অনুরোধ খতিয়ে দেখতে ইউরোপীয় নেতারা নিজেদের মধ্যে প্রায় পাঁচ ঘণ্টা আলোচনা করেন।

তারপরে ঠিক হয় আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এই সময়সীমা বাড়ানো হয়। এই নির্ধারিত সময়ের মধ্যে ব্রিটেন কিভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে তা নির্ধারণ করা হবে এবং জুন মাসে এর অগ্রগতি পর্যালোচনা করে দেখবে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ থেকে ব্রিটেনের বিচ্ছেদ কার্যকর করার কথা ছিল ২৯শে মার্চ। সেটি কার্যকর করতে না পারায় তখন তা বাড়িয়ে ১২ই এপ্রিল করা হয়েছিল। কিন্তু ব্রিটেন কোন পথে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসবে সেটাই চূড়ান্ত করতে পারেনি দেশটির পার্লামেন্ট। কারণ ব্রেক্সিট নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের একের পর এক প্রস্তাব বাতিল করা হয় ব্রিটিশ পার্লামেন্টে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন