News71.com
 International
 12 Apr 19, 02:08 PM
 100           
 0
 12 Apr 19, 02:08 PM

বসন্তেও বিদেশিদের বিরুদ্ধে লড়বে তালেবান  

বসন্তেও বিদেশিদের বিরুদ্ধে লড়বে তালেবান   

আন্তর্জাতিক ডেস্কঃ শান্তি বিষয়ক সংলাপ চলাকালীন তালেবানের নতুন ঘোষণা৷ শীতকালের মতো বসন্তেও বিদেশিদের বিরুদ্ধে চালিয়ে যাবে সশস্ত্র লড়াই, জানিয়েছে তারা৷ আজ শুক্রবার এক বিবৃতিতে জঙ্গিগোষ্ঠী তালেবান জানিয়েছে যে তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে আফগানিস্তানকে বিদেশিমুক্ত করে ইসলামি ব্যবস্থা চালু করা৷ এই উদ্দেশ্যে তারা বিগত শীতের মতো আসন্ন বসন্তকালেও যুদ্ধ চালিয়ে যাবে৷ একাধিক ভাষায় প্রকাশিত এই বিবৃতিতে উল্লেখিত ‘বিদেশি শক্তি' বলতে ন্যাটো এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সৈনিকদেরই বোঝানো হয়েছে, যাদের বিরুদ্ধে গত কয়েক মাস ধরে নিয়মিত হামলা চালাচ্ছে তালেবানের জঙ্গিরা৷

দীর্ঘ ১৭ বছর ধরে আফগানিস্তানে তালেবান-বিরোধী যুদ্ধ চলছে৷ এর মধ্যে বেশ কয়েকবার ওয়াশিংটনের পক্ষে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিভিন্ন আফগান রাজনীতিক গোষ্ঠী ও তালেবান নেতৃত্বের মধ্যে আলোচনার জন্য নেওয়া হয়েছে পদক্ষেপ৷ বর্তমানে তালেবানের দখলে আছে আফগানিস্তানের প্রত্যন্ত অঞ্চলের কিছু অংশ৷ ফলে আগের মতো শক্তিশালী নয় তারা৷ কিন্তু তবুও আফগানিস্তানে মোতায়েন করা রয়েছে ১৪,০০০ মার্কিন সৈনিক৷ মার্কিন উদ্যোগে শিগগিরই কাতারের রাজধানী দোহায় আরেক দফা সংলাপের প্রস্তুতির কথা জানাচ্ছে বিভিন্ন সংবাদসংস্থা৷ কিন্তু এখনও অব্যাহত মার্কিন ও ন্যাটো বনাম তালেবান সংঘর্ষ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন