News71.com
 International
 12 Apr 19, 02:04 PM
 93           
 0
 12 Apr 19, 02:04 PM

চাঁদে বিধ্বস্ত ইসরায়েলের নভোযান

চাঁদে বিধ্বস্ত ইসরায়েলের নভোযান

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের একটি বেরেশিট নামক নভোযান চাঁদের ভূপৃষ্ঠে বিধ্বস্ত হয়েছে। চাঁদে অবতরণের সময় ইঞ্জিনে সমস্যার কারণে বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। জানা যায়, বেরেশিট ছিল ব্যক্তিগত উদ্যোগে পাঠানো একটি নভোযান। চাঁদ থেকে ছবি পাওয়া এবং বিভিন্ন বিষয় নিয়ে গবেষণার জন্য নভোযানটিকে চাঁদে পাঠানো হয়েছিল। সফলভাবে চাঁদে অবতরণ করতে পারলে ইসরায়েল হতো চাঁদে নভোযানের সফল অবতরণ করানো চতুর্থ দেশ। এর আগে চীন, রাশিয়া এবং যুক্তরাষ্ট্র সফলভাবে চাঁদে তাদের নভোযান অবতরণ করিয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন