News71.com
 International
 12 Apr 19, 02:00 PM
 91           
 0
 12 Apr 19, 02:00 PM

আরব ন্যাটো থেকে মিশর বেরিয়ে এলে স্বাগত জানাবে ইরান॥

আরব ন্যাটো থেকে মিশর বেরিয়ে এলে স্বাগত জানাবে ইরান॥

আন্তর্জাতিক ডেস্কঃ ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, মিশর একটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ।পশ্চিম এশিয়ায় শান্তি, নিরাপত্তা ও স্থিতিশীলতা ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের সক্ষমতা দেশটির রয়েছে। ইরান-বিরোধী কথিত জোট 'আরব ন্যাটো' থেকে মিশর বেরিয়ে গেছে বলে যে খবর প্রকাশিত হয়েছে সে প্রসঙ্গে তিনি এ কথা বলেন। বাহরাম কাসেমি বলেন, সৌদি নেতৃত্বাধীন জোট থেকে মিশরের বের হয়ে যাওয়ার খবরটির সত্যতা যাচাই করা হচ্ছে। এখন পর্যন্ত মিশর সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয় নি। তবে এ খবরটি যদি সত্য হয়ে থাকে তাহলে সেটাকে স্বাগত জানাবে ইরান।

তিনি বলেন, মিশর বর্তমান বিশ্বের বাস্তবতা ও স্পর্শকাতর পরিস্থিতি উপলব্ধি করতে পারলে মুসলিম বিশ্বে ঐক্য ও সংহতি প্রতিষ্ঠা সহজ হবে। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মার্কিন উদ্যোগে আরব অঞ্চলে ন্যাটো-স্টাইলে যে সামরিক জোট গঠনের প্রচেষ্টা চলছে তা থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে মিশর। প্রাথমিকভাবে ইরানকে মোকাবেলার লক্ষ্য নিয়ে সম্ভাব্য এ জোট গঠনের চেষ্টা চালাচ্ছে আমেরিকা ও তার আঞ্চলিক মিত্ররা। এ ধরনের জোট গঠন হলে মুসলিম বিশ্বে মারাত্মক অস্থিতিশীলতা সৃষ্টি হবে বলেই ধারণা করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন