News71.com
 International
 12 Apr 19, 01:57 PM
 95           
 0
 12 Apr 19, 01:57 PM

জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ করলো ব্রিটেন॥

জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য আনুষ্ঠানিক দুঃখপ্রকাশ করলো ব্রিটেন॥

আন্তর্জাতিক ডেস্কঃ ১৯১৯ সালে ভারতের সংঘটিত জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে দুঃখপ্রকাশ করল ব্রিটেন । হত্যাকাণ্ডের ১০০ বছর পূর্তির আগে এই ঘটনা নিয়ে ব্রিটিশ সংসদে দুঃখপ্রকাশ করেন দেশটির প্রধানমন্ত্রী থেরেসা মে। ১৯১৯ সালে ১৩ এপ্রিল ব্রিটিশ শাসিত ভারতের অমৃতসরে জালিয়ান ওয়ালাবাগে জেনারেল ডায়ারের নির্দেশে নিরস্ত্র প্রতিবাদীদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করেছিল ব্রিটিশ সেনারা। নারকীয় এই হত্যাকাণ্ডে প্রাণ হারিয়েছিলেন প্রায় ৪০০ ভারতীয়।

লেবার পার্টি ও বিরোধী নেতা জেরেমি করবিন থেরেসার কাছে জালিয়ান ওয়ালাবাগের পরিপ্রেক্ষিতে থেরেসা মেকে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে বলেন ও তারপরই সাংসদে থেরেসা জানিয়েছেন সেদিন যা ঘটেছিল তার জন্য তিনি অনুতপ্ত। তিনি বলেন ভারত-ব্রিটেনের ইতিহাসে এটি অত্যন্ত লজ্জাজনক এক ঘটনা। তবে দুঃখপ্রকাশ করলেও ক্ষমা চাননি থেরেসা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন