News71.com
 International
 11 Apr 19, 12:51 PM
 203           
 0
 11 Apr 19, 12:51 PM

মার্কিন ব্ল্যাকমেইল সত্ত্বেও ভেনিজুয়েলাকে ত্যাগ করবে না কিউবা

মার্কিন ব্ল্যাকমেইল সত্ত্বেও ভেনিজুয়েলাকে ত্যাগ করবে না কিউবা

আন্তর্জাতিক ডেস্কঃ কিউবার কমিউনিস্ট পার্টির নেতা রাউল ক্যাস্ত্রো বলেছেন, মার্কিন সরকারের চাপের মুখে তার দেশ মিত্র ভেনিজুয়েলার ওপর থেকে সমর্থন তুলে নেবে না। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন দেয়ার জন্য আমেরিকা কিউবার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছে। কিউবার জাতীয় সংসদ পিপলস পাওয়ারে গতকাল বুধবার ভাষণ দেয়ার সময় ৮৭ বছর বয়সী ক্যাস্ত্রো আরো বলেন, মার্কিন সরকারের শত্রুতার কারণে কিউবা সাম্প্রতিক মাসগুলোতে সামরিক প্রস্তুতি জোরদার করেছে।

তিনি বলেন, “ভেনজিুয়েলার প্রতি সমর্থন দেয়ার দায়িত্ব থেকে কখনো আমরা সরে দাঁড়াব না। পাশাপাশি আমরা সব ধরনের প্রতারণা ও ভয়-ভীতিকে জোরালোভাবে নাকচ করছি।” তিনি বলেন, ভেনিজুয়েলার সরকার আমেরিকার বিরুদ্ধে প্রশংসারযোগ্য প্রতিরোধ করে চলেছে। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে দ্রুত স্বীকৃতি দেন। এরপর থেকে দেশটিতে মারাত্মক সংকট দেখা দিয়েছে

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন