News71.com
 International
 11 Apr 19, 05:34 AM
 148           
 0
 11 Apr 19, 05:34 AM

ভারতে ক্ষমতা দখলের লড়াই॥ ৭ দফার লোকসভা নির্বাচনে ৯১ আসনে চলছে ভোট গ্রহণ

ভারতে ক্ষমতা দখলের লড়াই॥ ৭ দফার লোকসভা নির্বাচনে ৯১ আসনে চলছে ভোট গ্রহণ

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে প্রথম ধাপে ভোট গ্রহণের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার শুরু হয়েছে দিল্লি দখলের লড়াই। আজ ভারতের ২০ রাজ্য ও ইউনিয়ন টেরিটরির ৯১টি আসনে ভোট দিচ্ছেন প্রায় ১৪ কোটি ভোটার। সাত ধাপে মোট ৫৪৩ আসনে জয়ের জন্য লড়ছেন প্রার্থীরা। সরকার গড়তে দল বা জোটকে ২৭২ আসন পেতে হবে। ইতোমধ্যে করা বেশ কিছু জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে দ্বিতীয় দফার ভোটের জন্য প্রচারণা অব্যাহত রয়েছে। তবে এক্ষেত্রে বড়ো ধাক্কা খেয়েছে বিজেপি। লোকসভা নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বায়োপিক পিএম নরেন্দ্র মোদি এর মুক্তি আটকে দিয়েছে দেশটির নির্বাচন কমিশন। অন্যদিকে কেরালার ওয়েনাডের পর এবার উত্তর প্রদেশের আমেঠি থেকে দ্বিতীয় মনোনয়নপত্র জমা দিয়েছে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

প্রথম ধাপের নির্বাচনে বিভিন্ন দলের এক হাজারের বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বেশিরভাগ আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল বিজেপি ও তাদের জোট এনডিএ এবং বিরোধী দল কংগ্রেস ও তাদের নেতৃত্বাধীন ইউপিএ জোটের প্রার্থীরা। বিজেপি ৮৭ ও কংগ্রেসের ৮৬ প্রার্থী প্রথম পর্বে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে এই দুই দল ও তাদের জোটের বাইরে থাকা আঞ্চলিক দলগুলোর প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন। ভারতে এবার ৮৭ কোটি ভোটার। তার মধ্যে সাড়ে ৮ কোটি নতুন ভোটার। নতুনদের ভোট যাদের দিকে যাবে তারাই ভারতে ক্ষমতা দখল পথে অনেকটা এগিয়ে যাবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন