News71.com
 International
 10 Apr 19, 12:39 PM
 109           
 0
 10 Apr 19, 12:39 PM

মোদির কাজকর্ম দেখলে হিটলারও আত্মহত্যা করতেন॥ মমতা ব্যানার্জি

মোদির কাজকর্ম দেখলে হিটলারও আত্মহত্যা করতেন॥ মমতা ব্যানার্জি

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাজকর্ম দেখলে হিটলারও আত্মহত্যা করতেন বলে মন্তব্য করেছেন। মঙ্গলবার পশ্চিমবঙ্গের রায়গঞ্জে নির্বাচনী সভায় মোদিকে আক্রমণ করে তিনি এ কথা বলেন। এসময় মমতা আরও বলেন, বিরোধীদের দমন করতে কেন্দ্রীয় সংস্থার অপপ্রয়োগ করছে বিজেপি। প্রধানমন্ত্রী নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন। নিজের নামে সিনেমা তৈরি করেন। মনে রাখতে হবে এই লোকটাই গুজরাটে হট্টগোল লাগিয়েছিল। সেকথা কেউ ভুলে যায়নি।

এদিকে, শিলিগুড়ি সভা থেকে মমতাকে ‌‌‌‌কটাক্ষ করে নরেন্দ্র মোদি বলেন, এত বড় ভিড় না দেখলে বুঝতেই পারতাম না দিদির নৌকা ডুবতে চলেছে। আপনাদের ভালবাসা আছে বলেই চৌকিদার প্রতিযোগীতা করতে পারে। সারা দেশের মতো গতিতে বাংলায় কাজ হয়নি। কারণ পশ্চিমববঙ্গে স্পিড ব্রেকার আছে। লোকে তাকে দিদি বলে। দিদি গরিবের কথা ভাবেন না।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন