News71.com
 International
 09 Apr 19, 07:45 AM
 95           
 0
 09 Apr 19, 07:45 AM

সুদানে সরকার বিরোধীদের বিক্ষোভ সমাবেশে গুলি, টিয়্যার গ্যাস নিক্ষেপ

সুদানে সরকার বিরোধীদের বিক্ষোভ সমাবেশে গুলি, টিয়্যার গ্যাস নিক্ষেপ

আন্তর্জাতিক ডেস্কঃ সুদানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সেনা সদরদপ্তরের বাইরে আন্দোলনরত সরকার বিরোধী হাজার হাজার বিক্ষোভকারীদের লক্ষ্য করে টিয়্যার গ্যাস নিক্ষেপ করেছে। ঘটনাস্থল থেকে গুলির ও শব্দ শোনা যায়। তারা সেখানে তৃতীয় রাতের মতো বিক্ষোভ প্রদর্শন করছে। প্রত্যক্ষদর্শীরা একথা জানান। প্রত্যক্ষদর্শী ও এক বিক্ষোভকারী জানায়, সেনা সদরদপ্তর চত্বর থেকে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর সদস্যরা টিয়্যার গ্যাস নিক্ষেপ করে। তারা জানায়, সেখানে গুলির শব্দও শোনা যায়। তবে কারা গুলি ছুড়েছে সেটা জানা যায়নি। ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী বলেন, নিরাপত্তা কর্মকর্তারা বিক্ষোভকারীদের লক্ষ্য করে ব্যাপক টিয়্যার গ্যাস ছুঁড়ে। এসময় তারা দুই হাত ও মেডিকেল মাস্ক দিয়ে তাদেরকে মুখমন্ডল ঢেকে রাখার চেষ্টা করতে দেখা যায়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন