News71.com
 International
 09 Apr 19, 05:04 AM
 96           
 0
 09 Apr 19, 05:04 AM

সৌদি হামলায় ইয়েমেনে স্কুল শিক্ষার্থীসহ নিহত ১৩

সৌদি হামলায় ইয়েমেনে স্কুল শিক্ষার্থীসহ নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্কঃ ইয়েমেনের সানা প্রদেশে সৌদি বিমান হামলায় অন্তত ১৩ জন বেসামরিক মানুষ নিহত ও ৯২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। আর হতাহতের মধ্যে বেশিরভাগই ছিল স্কুল শিক্ষার্থী। দেশটির জনস্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র ইউসেফ আল-হাজারি এ তথ্য নিশ্চিত করেন। ইরানের প্রধান সারির সংবাদ সংস্থা পার্স টুডে এমন খবর প্রকাশ করেছে । ইউসেফ আল-হাজারি জানান, সানা প্রদেশের সা’ওয়ান এলাকায় সৌদি বিমান থেকে বোমাবর্ষণ করা হলে এসব মানুষ হতাহত হন। হাজারি সৌদি অপরাধযজ্ঞের নিন্দা জানিয়ে বলেন, ‘৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে সৌদি আরব এ হামলা চালিয়েছে। অথচ এ দিবসের মূল প্রতিপাদ্য হচ্ছে সবার জন্য স্বাস্থ্য, কিন্তু সৌদি আরব সে স্লোগানের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইয়েমেনের বেসামরিক নিরীহ মানুষের ওপর বিমান হামলা চালালো।’ তিনি আরো বলেন, ‘ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সৌদি সরকার যে অপরাধযজ্ঞ চালাচ্ছে তার দায়-দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপরও বর্তায়।’ এদিকে ইয়েমেনের স্বাস্থ্যমন্ত্রী তাহা আল-মুতাওয়াকেল বলেন,‘সৌদি আরবের নতুন এই আগ্রাসন প্রমাণ করে যে, রিয়াদ সরকার আন্তর্জাতিক চুক্তি ও আইনের প্রতি সম্মান দেখাতে মোটেই প্রস্তুত নয়। সৌদি আরবের উপর আন্তর্জাতিক সম্প্রদায় নিষেধাজ্ঞা আরোপ না করায় রিয়াদ এ ধরনের অপরাধ করার সাহস পাচ্ছে।’ উল্লেখ্য, গত বছরেও সৌদি আরবের এমন হামলায় একটি স্কুলবাস ধ্বংস হয়ে যায়। এর ফলে অনেক শিক্ষার্থী মারা গিয়েছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন