News71.com
 International
 08 Apr 19, 02:07 PM
 111           
 0
 08 Apr 19, 02:07 PM

গোলানকে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণাকে প্রত্যাখ্যান করল রাশিয়া ।।

গোলানকে স্বীকৃতির বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ঘোষণাকে প্রত্যাখ্যান করল রাশিয়া ।।

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, অধিকৃত গোলান মালভূমিকে ইহুদিবাদী ইসরাইলের অংশ হিসেবে আমেরিকা যে স্বীকৃতি দিয়েছে তা জাতিসংঘ সনদের সম্পূর্ণ লঙ্ঘন। এজন্য তিনি মার্কিন প্রশাসনের নিন্দা জানান। পাশাপাশি তিনি সিরিয়া সংকটের রাজনৈতিক সমাধানের ওপর গুরুত্ব দিয়েছেন ল্যাভরভ। জর্দানের রাজধানী আম্মানে গতকাল (রোববার) এক সংবাদ সম্মলনে ল্যাভরভ আরো বলেন, “অধিকৃত গোলান সম্পর্কে আমরা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করছি।” সংবাদ সম্মেলনে জর্দানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদিও অংশ নেন।

গত ২৫ মার্চ ট্রাম্প গোলান মালভূমিকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে একটি ঘোষণাপত্র জারি করেন। সে সময় ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকা সফর করছিলেন। ট্রাম্পের ওই ঘোষণাকে সিরিয়ার সার্বভৌমত্বের ওপর চরম আঘাত বলে মন্তব্য করেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। ট্রাম্পের ঘোষণা সত্ত্বেও গোলান উদ্ধারের জন্য সিরিয়া সব রকমের উপায় অবলম্বন করবে বলেও জানিয়েছে। সিরিয়া আরো বলেছে, গোলানকে ইসরাইলের অংশ হিসেবে স্বীকৃতি দিয়ে ট্রাম্প পরিষ্কার করে দিয়েছেন যে, আমেরিকার হচ্ছে আরবদের প্রধান শত্রু।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন