News71.com
 International
 08 Apr 19, 02:04 PM
 85           
 0
 08 Apr 19, 02:04 PM

পাকিস্তান প্রধানমন্ত্রীর অফিসে ভয়াবহ আগুন॥ অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন ইমরান খান

পাকিস্তান প্রধানমন্ত্রীর অফিসে ভয়াবহ আগুন॥ অল্পের জন্য প্রানে রক্ষা পেলেন ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ আজ সোমবার দুপুরে দুর্ঘটনা পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতরে৷ ভয়াবহ আগুনে ভস্মীভূত প্রধানমন্ত্রীর অফিস৷ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান কানে অফিসে আচমকাই আগুন লাগে বলে জানা গিয়েছে৷ তড়িঘড়ি সকলকে বের করে দেওয়া হয়৷ প্রধানমন্ত্রীর অফিসের ছতলায় আগুন লাগার ঘটনা ঘটে৷ উল্লেখ্য সেই সময় ওই ভবনেই উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ইমরান খান৷ তবে তিনি পাঁচ তলায় ছিলেন বলে খবর৷ তবে স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করা হয়নি৷ স্থানীয় সংবাদপত্রগুলির দাবি, সেসময় ওই দুর্ঘটনাস্থলে ইমরান খান ছিলেন না৷

পাঁচতলায় বেশ কয়েকজন উচ্চপদস্থ সরকারি আধিকারিকের সঙ্গে বৈঠক করছিলেন ইমরান খান৷ সেসময়ই আগুন লাগার ঘটনা ঘটে৷ দ্রুত নিরাপত্তারক্ষীরা তাঁকে সেখান থেকে বের করে নিয়ে যান৷ তাঁর বাসভবন বানিগালার বাড়িতে নিয়ে যাওয়া হয় তাঁকে৷ তবে যতক্ষণ না প্রতিটি সরকারি কর্মী নিরাপদে বেরিয়ে এসেছেন, ততক্ষণ পর্যন্ত ইমরান খান ঘটনাস্থলেই ছিলেন বলে দাবি করেছেন স্থানীয় সংবাদমাধ্যম ৷ পরে জানা যায়, একটি শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনা ঘটে৷ একটি দফতরের আগুন লাগার পর তা পুরো তলায় ছড়িয়ে পড়ে৷ তবে ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি৷ পরে দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন৷ বেশ কিছু নথি পুড়ে গিয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন