News71.com
 International
 21 Mar 19, 06:51 AM
 173           
 0
 21 Mar 19, 06:51 AM

মার্কিন রক্ত চক্ষু উপেক্ষা করেই ইরান থেকে তেল আমদানি বাড়াল দক্ষিণ কোরিয়া॥

মার্কিন রক্ত চক্ষু উপেক্ষা করেই ইরান থেকে তেল আমদানি বাড়াল দক্ষিণ কোরিয়া॥

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি চারগুণ বাড়িয়েছে দক্ষিণ কোরিয়া। গত জানুয়ারি মাসে দেশটি ইরান থেকে যে পরিমাণ তেল আমদানি করেছে ফেব্রুয়ারি মাসে তা বেড়ে চারগুণ হয়েছে। ইরানের ওপর মার্কিন একতরফা নিষেধাজ্ঞা আরোপের আগে দক্ষিণ কোরিয়া তেহরানের কাছ থেকে যে পরিমাণ তেল কিনতো ফেব্রুয়ারি মাসে প্রায় সেই পরিমাণ তেল নিয়েছে। দক্ষিণ কোরিয় সরকারের পরিসংখ্যান তুলে ধরে রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইয়োনহ্যাপ এ খবর দিয়েছে।

এশিয়ার যেসব দেশ ইরান থেকে বেশি পরিমাণ তেল আমদানি করে দক্ষিণ কোরিয়া তার অন্যতম। ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর যেসব দেশ ছয় মাসের জন্য ছাড় পেয়েছে তার মধ্যে দক্ষিণ কোরিয়া রয়েছে। তবে নভেম্বর মাস থেকে তেল আমদানি শুরু না করে জানুয়ারি থেকে তেল নেয়া শুরু করে সিউল। গতকাল (মঙ্গলবার) কোরিয়ার কাস্টমস সার্ভিস জানিয়েছে, ফেব্রুয়ারি মাসে সিউল ইরান থেকে ৪৭ কোটি ৬০ লাখ ডলারের তেল আমদানি করেছে যা জানুয়ারি মাসের চেয়ে চারগুণ। কিন্তু জানুয়ারি মাসে তেল নিয়েছিল মাত্র ১০ কোটি ১২ লাখ ডলারের।দক্ষিণ কোরিয়া হচ্ছে ইরানি তেলের পঞ্চম প্রধান গ্রাহক। দেশটি ২০১৮ সালের প্রথম সাত মাসে গড়ে ৫৩ কোটি ৯০ লাখ ডলারের তেল নিয়েছে ইরান থেকে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন