News71.com
 International
 21 Mar 19, 06:28 AM
 102           
 0
 21 Mar 19, 06:28 AM

একটি বিমান ঘাঁটিতে প্রথম রাশিয়ার এস-৪০০ মোতায়েন করবে তুরস্ক॥

একটি বিমান ঘাঁটিতে প্রথম রাশিয়ার এস-৪০০ মোতায়েন করবে তুরস্ক॥

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের একটি বিমান ঘাঁটিতে রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০কে প্রথম মোতায়েন করা হবে। দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে ঘনিষ্ঠ হিসেবে পরিচিত তুর্কি দৈনিক ইয়েনি সাফাক এ খবর দিয়েছে।ইয়েনি সাফাকের খবরে বলা হয়েছে, তুরস্কের মুরতেদ বিমান ঘাঁটিতে প্রথম মোতায়েন করা হবে এস-৪০০। তুর্কি সামরিক সূত্রের বরাত দিয়ে এ খবর দেয়া হয়েছে। আগে এটি আকিনচি বিমান ঘাঁটি নামে পরিচিত ছিল।

খবরে আরো বলা হয়েছে, এস-৪০০ তুরস্কের বিভিন্ন স্থানে পাঠানোর প্রধান কেন্দ্র হিসেবেও এ ঘাঁটিতে ব্যবহার করা হবে। অবশ্য পরে এ ঘাঁটি থেকে অন্যস্থানে এস-৪০০ সরিয়ে নেয়া হতে পারে বলেও জানান হয়।তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানএর আগের খবরে বলা হয়েছে যে, তুরস্ককে চলতি বছরের জুলাই মাসে এস-৪০০ সরবরাহ করবে রাশিয়া। এ ব্যবস্থা নভেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে। ন্যাটোদেশ তুরস্ক মার্কিন চাপ উপেক্ষা করে এস-৪০০ কেনার কাজে এগিয়ে চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন