News71.com
 International
 20 Mar 19, 07:26 AM
 147           
 0
 20 Mar 19, 07:26 AM

তার পরবর্তী উত্তরসূরি আসবে ভারত থেকে, চীনকে দালাই লামার চ্যালেঞ্জ॥  

তার পরবর্তী উত্তরসূরি আসবে ভারত থেকে, চীনকে দালাই লামার চ্যালেঞ্জ॥   

আন্তর্জাতিক ডেস্ক: উত্তরসূরি নির্বাচন প্রসঙ্গে সরাসরি চীনকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ভারতে আশ্রয় নেয়া তীব্বতের সর্বোচ্চ ধর্মীয় নেতা দালাই লামা। রীতিমত সাংবাদিক ডেকে তিনি স্বদর্পে ঘোষনা করলেন তার পরবর্তী বৌদ্ধ ধর্মের উত্তরসূরি নির্বাচিত হবেন ভারত থেকে। চীনের আশা ছিল নিজেদের পছন্দমত একজন ‘পুতুল ধর্মগুরু’ মাথার উপর বসিয়ে তিব্বতিদের উপর এবং বৌদ্ধ সম্প্রদায়ের উপর সব রকমভাবে নিয়ন্ত্রণ কায়েম করবে তারা। কিন্ত এটা কিছুতেই হতে দিতে চান না তীব্বতের নেতা দলাই লামা। কারণ তাঁবেদার ধর্মগুরু মাথার উপর বসিয়ে কমিউনিস্ট চীন তিব্বতিদের ও বৌদ্ধদের উপর নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখতে চায়। সংবাদ সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে সোমবার এ ব্যাপারে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন ৬০ বছর আগে ভারতে আশ্রয় নেওয়া চতুর্দশ দলাই লামা।

চীনের লালফৌজের হাত থেকে বাঁচতে লাসা থেকে সেনার ছদ্মবেশে সে দিন বেরিয়ে পড়েছিলেন তিনি। দু’দিন দু’রাত পায়ে হেঁটে, ব্রহ্মপুত্র নদ পেরিয়ে, দুর্গম হিমালয়ের বাধা টপকে দলাই ভারতে পৌঁছেছিলেন ১৯৫৯ সালের ১৭ মার্চ। চীন-অধিকৃত তিব্বত ছেড়ে পালিয়ে আসা দলাই লামা, তার পরিবার স্বজন ও অনুগামীদের ভারত আশ্রয় দিয়েছিল হিমাচল প্রদেশের ধর্মশালায়।

সেই ধর্মশালায় গাছে ভরা ছোট ছোট পাহাড় আর তুষারে ঢাকা সুউচ্চ পর্বতে ঘেরা বৌদ্ধ মন্দিরের পাশে তার অফিসে বসে নোবেল শান্তি পুরস্কার জয়ী চতুর্দশ লামা সাংবাদিকদের বলেছেন, “সে দিন চীন তিব্বতিদের ভাষা আর সংস্কৃতির স্বাধীনতার দাবি মেনে নেয়নি। তিব্বতি বৌদ্ধদের দমিয়ে দিতে লালফৌজ নামিয়ে রক্তের নদী বইয়ে দিয়েছিল চীন। আর তখন থেকে আজও বেইজিং আমার মৃত্যুর পর তাদের পছন্দের দলাই লামা বেছে নেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাতে চীনেরই উদ্বেগ বাড়বে। তিব্বতিরা সেই লামাকে কোন ভাবেই মেনে নেবেন না।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন