News71.com
 International
 17 Mar 19, 07:30 AM
 192           
 0
 17 Mar 19, 07:30 AM

ক্রাইস্টচার্চে নাঈম রাশিদসহ ৬ পাকিস্তানি নিহত হয়েছে

ক্রাইস্টচার্চে নাঈম রাশিদসহ ৬ পাকিস্তানি নিহত হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গত শুক্রবার সংঘটিত ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানের ছয় নাগরিক নিহত হয়েছে। পাক পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করেছে। এছাড়া, আরো তিন পাকিস্তানি নিখোঁজ রয়েছে।পাক পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ড. মুহাম্মাদ ফয়সাল গতকাল (শনিবার) টুইটারে দেয়া এক বিবৃতিতে এসব তথ্য জানান। এর মধ্যে নাঈম রাশিদ নামে এক পাকিস্তানি নাগরিক হত্যাকাণ্ড প্রতিরোধের ক্ষেত্রে সাহসী ভূমিকা রাখার জন্য বীরের মর্যাদা পেয়েছেন।নাঈম রাশিদ হত্যাকাণ্ড ঠেকাতে গিয়ে নিজে আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় মারা যান। হত্যাকাণ্ডে তার ছেলে তালহা নাঈমও মারা গেছেন। তাদের দুজনকেই ক্রাইস্টচার্চে দাফন করা হবে বলে জানিয়েছেন মুখপাত্র ড. ফয়সাল। এজন্য নিউজিল্যান্ডের মুসলিম এসোসিয়েশন এবং শহরের পাকিস্তানি কমিউনিটি দাফন অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া, বাকি চার নাগরিকের লাশ দেশে আনার বিষয়ে প্রয়োজনীয় সহায়তা দিতে কাজ করছে পাকিস্তান মিশন।

গত শুক্রবার নিউজ্যিলান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে ব্রেন্টন টেরেন্ট নামে এক সন্ত্রাসী হামলা চালায়। তবে বাইরে গাড়িতে তার কয়েকজন সহযোগী ছিল। কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে গাড়ির ভেতরে থাকা সহযোগীদের বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে এবং শুধু ব্রেন্টনকে তুলে ধরা হচ্ছে। এতে শ্বেত-সন্ত্রাসবাদীদের সংগঠিত অবস্থাকে আড়ালের চেষ্টা চলছে বলেই মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন