News71.com
 International
 17 Mar 19, 06:39 AM
 204           
 0
 17 Mar 19, 06:39 AM

৯ মিনিটে ৬ সন্তান প্রসব করলেন এক মার্কিন নারী

৯ মিনিটে ৬ সন্তান প্রসব করলেন এক মার্কিন নারী

আন্তর্জাতিক ডেস্ক: যমজ সন্তান প্রসব করার ঘটনা নতুন কিছু নয়। দুই বা ততোধিক সন্তান প্রসবের ঘটনাও পৃথিবীতে বিরল নয়। তবে সন্তান প্রসবের ক্ষেত্রে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন যুক্তরাষ্ট্রের এক নারী। মাত্র ৯ মিনিটের ব্যবধানে ছয় সন্তান প্রসব করে সবাইকে অবাক করে দিয়েছেন তিনি।
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের উইমেনস হাসপাতালে এ ঘটনা ঘটেছে। স্থানীয় সময় শুক্রবার বিকাল ৪টা ৫০ মিনিট থেকে ৪টা ৫৯ মিনিটের মধ্যে তিনি এ সকল সন্তানের প্রসব করেন।

যিনি ছয় সন্তান প্রসব করেছেন তার নাম থেলমা শিয়াকা। প্রসব সন্তানদের মধ্যে চারজন ছেলে ও দুই মেয়ে। মা ও তার ছয় সন্তান সুস্থ আছে।উইমেনস হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ছয় সন্তানের ওজন এক পাউন্ড ১২ আউন্স থেকে দুই পাউন্ড ১৪ আউন্সের মধ্যে। তাদের আরও কয়েক দিন হাসপাতালে রাখা হবে। পৃথিবীতে সাড়ে ৪৭০ কোটি মানুষের মধ্যে মাত্র একজনের ক্ষেত্রে এ ধরনের ঘটনা ঘটে থাকে বলে জানান চিকিৎসা বিজ্ঞানীরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন