News71.com
 International
 12 Mar 19, 03:14 PM
 218           
 0
 12 Mar 19, 03:14 PM

গতবারের আট তৃণমূল সাংসদকে প্রার্থী তালিকা থেকে বাদ॥

গতবারের আট তৃণমূল সাংসদকে প্রার্থী তালিকা থেকে বাদ॥

আন্তর্জাতিক ডেস্কঃ কঠীন চ্যালেঞ্জ৷ তাই ভোটে জিততে গতবারের তুলনায় প্রার্থী তালিকায় বহু রদবদল করেছেন তৃণমূল সুপ্রিমো৷ ২৫ আসনে দলের বর্তমান সাংসদদের উপর ভরসা রাখতে পেরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বাকি ১৭টি আসনে নতুন মুখের উপরই ভরসা রাখছেন তিনি৷ জল্পনা ছিল এবার প্রার্থী তালিকায় রদবদল করবেন তৃণমূলনেত্রী৷ প্রার্থী হওয়া থেকে বাদ পড়তে পারেন বেশ কয়েকজন সংসদ৷ সেই জল্পনার বস্তবায়ন লক্ষ করা গিয়েছে তৃণমূলের প্রার্থী তালিকায়৷ বাদ গিয়েছে ২০১৪-র লোকসভা ভোটে জয়ী আট সাংসদ৷বাদ যাওয়া সাংসদদের মধ্যে উল্লেখযোগ্য, দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি৷ তিনি নেত্রীর ছেড়ে যাওয়া আসনে ২০১১ সাল থেকে দক্ষিণ কলকাতার সাংসদ৷ এছাড়াও প্রার্থী করা হয়নি কোচবিহারের লোকসভা উপনির্বাচনে জয়ী পার্থপ্রতীম রায় থেকে মেদিনীপুরের সন্ধ্যা রায়, ঝাড়গ্রামের উমা সোরেন, বসিরহাটের ইদ্রিশ আলি, যাদবপুরের সুগত বসুকে৷ উল্লেখযোগ্য, নদিয়া জেলার দুই কেন্দ্রেরই (কৃষ্ণনগর ও রানাঘাট) প্রার্থী বদল করা হয়েছেনেত্রীর কথায়, সুব্রত বক্সি নিজেই ভোটের লড়াই থেকে সরে দাঁড়াতে চেয়েছিলেন৷ সংগঠনের হয়ে কাজ করবেন বলে দলীয় সভায় জানান তিনি৷ দলের রাজ্য সভাপতির সেই কথাকেই প্রধান্য দেওয়া হয়েছে৷ বাংলার সঙ্গে সঙ্গে ভোটে ভিন রাজ্যে তৃণমূলের দলীয় সংগঠনের দায়িত্বও দেওয়া হয়েছে সুব্রুতবাবুকে৷হাভার্ড বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি না মেলায় এবার ভোটে লড়তে পারচ্ছেন না যাদবপুরের সাংসদ অধ্যাপক সুগত বসু৷ তাঁর জায়গায় এবার লড়বেন অভিনেত্রী মিমি চক্রবর্তী৷ বসিরহাটের ইদ্রিশ আলিকে বিধানসভায় আনা হবে৷

ফলে ওই কেন্দ্রে এবার প্রার্থী পরিবর্তন করে নতুন মুখ অভিনেত্রী নুসরত জাহানকে জায়গা করে দেওয়া হয়েছে৷শোনা যাচ্ছিল বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায়কে এবার আর প্রার্থী করবে না তৃণমূল৷ সেই জল্পনাতেই সিলমোহর দেওয়া হল এদিন৷ মেদিনীপুর কেন্দ্রে প্রার্থী করা হচ্ছে পোড় খাওয়া রাজনীতিবিদ ও ভূমিপুত্র মানস ভুঁইয়াকে৷ তিনি দলের রাজ্যসভার সাংসদও৷ তাঁকে জিতিয়ে এনে লোকসভায় ভালো বক্তা নিয়ে যেতে চান তৃণমূল সুপ্রিমো৷অন্যদিকে, ঝাড়গ্রামেও হয়েছে প্রার্থী বদল৷ ডঃ উমা সোরেনের জায়গায় ঝাড়গ্রাম থেকে এবার ভোটে লড়বেন বীরবাহা সোরেন৷ বিগত পঞ্চায়েত ভোটে আদিবাসীদের মধ্যে প্রভাব বিস্তার করে বিজেপি৷ জেলার বেশ কিছু গ্রাম পঞ্চায়েত যায় গেরুয়া শিবিরের দখলে৷ অভিযোগ ওঠে সাংসদ এলাকায় জনসংযোগে্র কাজ না করাতেই এই বিপত্তি৷ তারই ফল এই পরিবর্তন বলে মনে করা হচ্ছে৷তাপস পাল অসুস্থ৷ বেআইনী অর্থলগ্নি সংস্থার সঙ্গে যুক্ত সন্দেহে অভিযুক্ত৷ জেলও খেটে জামিনে মুক্ত কৃষ্ণনগরের সাংসদ৷ এসবের পরেও অশ্লীল কথা বলায় জনমানসে তাঁর ব্যক্তিত্য হানি হয়েছে৷ সব মিলিয়ে তাই এবার ওই কেন্দ্রে লড়ার ভার দেওয়া হয়েছে জেলার বিধায়ক মহুয়া মৈত্রকে৷ রানাঘাট কেন্দ্রের কৃষ্ণগঞ্জ বিধানসভায় খুন হন তৃণমূল বিধায়ক সত্যজিৎ বিশ্বাস৷ রাজ্যজুড়ে যা চাঞ্চল্য ছড়ায়৷ এই পরিস্থিতিতে তাই নিহত বিধায়কের স্ত্রীকে প্রার্থী করে ওই কেন্দ্রে বাজিমাতের চেষ্টায় জোড়াফুল শিবির৷আর উত্তরের জেলা কোচবিহারে উপনির্বাচনে জয়ী পার্থপ্রতীম বিশ্বাসকে টিকিট দিল না তৃণমূল৷ সম্প্রতি শোনা যায় বিজেপিতে যোগ দেবেন পার্থবাবু৷ যদিও সেই গুঞ্জণ উড়িয়ে দেন তিনি৷ তবে তাতেও দুর্গ রক্ষা হল না৷ সেই আসনে এবার প্রার্থী বাম আমলে রাজ্যের খাদ্যমন্ত্রী পরেশ অধিকারী৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন