News71.com
 International
 12 Mar 19, 05:48 AM
 192           
 0
 12 Mar 19, 05:48 AM

আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে॥ হিজবুল্লাহ

আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে॥ হিজবুল্লাহ

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা কার্যত ইয়েমেনকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। ইয়েমেনের হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় সৌদি হামলায় ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হওয়ার প্রতিক্রিয়ায় সংগঠনটি এ কথা বলেছে।হিজবুল্লাহর বিবৃতিতে আরও বলা হয়েছে, সৌদি জোট ইয়েমেনের জনগণের ওপর বর্বর হামলা অব্যাহত রেখেছে। কিন্তু এরপরও আন্তর্জাতিক সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানানো হচ্ছে না। ইয়েমেনে সৌদি বর্বরতা বন্ধে অবিলম্বে আন্তর্জাতিক সমাজের পদক্ষেপ দাবি করেছে হিজবুল্লাহ।গত রোববার হাজ্জাহ প্রদেশের কুশার এলাকায় ব্যাপক হামলা চালিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। এর ফলে অন্তত ৩০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে। ২০১৫ সাল থেকে দরিদ্র দেশ ইয়েমেনের ওপর আগ্রাসন চালিয়ে আসছে সৌদি আরব। আর এতে সমর্থন ও সহযোগিতা দিচ্ছে আমেরিকা ও ব্রিটেনসহ পাশ্চাত্য এবং আঞ্চলিক কয়েকটি দেশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন