News71.com
 International
 11 Mar 19, 01:36 PM
 121           
 0
 11 Mar 19, 01:36 PM

বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের রাজধানী, তা কখনোই ইসরাইলের হতে পারে নাঃ লেবাননের স্পিকার

বায়তুল মুকাদ্দাস ফিলিস্তিনের রাজধানী, তা কখনোই ইসরাইলের হতে পারে নাঃ লেবাননের স্পিকার

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে মুসলমানদের ঐক্য ও সংহতির প্রতীক। মুসলমানদেরকে তা রক্ষায় সোচ্চার হতে হবে। তিনি আজ সোমবার বৈরুতে আন্তর্জাতিক কুদস সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন। তিনি আরও বলেন, বায়তুল মুকাদ্দাস হচ্ছে ফিলিস্তিনের রাজধানী, তা কখনোই ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হতে পারে না। নাবি বেরি আরও বলেছেন, ফিলিস্তিনকে পুরোপুরি মুক্ত করতে হবে, এ জন্য প্রয়োজনে সব ধরণের উপায় অবলম্বন করা উচিত।

লেবাননের সংসদ স্পিকার আরও বলেছেন, গত ৩ মার্চ ফিলিস্তিন ইস্যুতে অনুষ্ঠিত আরব পার্লামেন্ট ইউনিয়নের বৈঠকে সংসদ স্পিকাররা আগ্রহের সঙ্গে অংশ নিয়েছেন। এই বৈঠক প্রমাণ করে আরব তথা মুসলিম উম্মাহর কাছে ফিলিস্তিন ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কোনো কোনো দেশ ইসরাইলের সঙ্গে সম্পর্ক করতে চাইছে বলেও তিনি উল্লেখ করেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার চেষ্টার নিন্দা জানান তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন