
আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের পশ্চিমে রাখাইন প্রদেশের একটি গ্রামে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত ৯ জন পুলিশ নিহত হয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক মিয়ানমারে এক সিনিয়র পুলিশ কর্মকর্তা আজ রবিবার বলেন, হামলায় ৯ জন পুলিশ নিহত হয়েছেন। আহত হয়েছে আরো একজন পুলিশ। এছাড়া এখনো একজন পুলিশ নিখোঁজ রয়েছেন। গতকাল শনিবার রাখাইনের উত্তরে ইউয়েতাইয়ো নামক গ্রামে বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পুলিশের ওপর এ হামলা চালায় বলে খবরে বলা হয়েছে। এ হামলার দায় এখন পর্যন্ত কোন সন্ত্রাসী গোষ্ঠী স্বীকার করেনি বলে জানানো হয়েছে।