News71.com
 International
 10 Mar 19, 12:33 PM
 266           
 0
 10 Mar 19, 12:33 PM

মোদিকে দেখতেই জঙ্গির মতো॥সাবেক সংসদ সদস্য বিজয়া শান্তি

মোদিকে দেখতেই জঙ্গির মতো॥সাবেক সংসদ সদস্য বিজয়া শান্তি

আন্তর্জাতিক ডেস্কঃ মোদিকে জঙ্গির মতো দেখতে বলে মন্তব্য করেছেন, কংগ্রেসের এক সাবেক সংসদ সদস্য বিজয়া শান্তি। গতকাল শনিবার তেলঙ্গানার সামসাবাদে কংগ্রেসের একটি নির্বাচনী সভায় তিনি এমন মন্তব্য করেন। ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে এ সময় মঞ্চে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী উপস্থিত ছিলেন। এমন মন্তব্যের পর দেশ জুড়ে সমালোচনা শুরু হয়েছে। বিজয়া শান্তি বলেন, মোদি কখন কোথায় বোমা ফেলবেন তা ভেবে সবাই ভয়ে রয়েছে এখন। তাকে দেখতে জঙ্গির মতো। মানুষকে ভালোবাসার বদলে মানুষকে ভয় দেখাচ্ছেন তিনি। একজন প্রধানমন্ত্রীর কখনও এরকম হওয়া উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।

রাহুল গান্ধী গণতন্ত্র বাঁচানোর জন্য লড়ছেন উল্লেখ করে তিনি বলেন, সেখানে মোদি একনায়কত্ব কায়েম করতে চান। তিনি আরও পাঁচ বছর শাসন করতে চান দেশকে, কিন্তু দেশের মানুষ তাকে সেই সুযোগ দেবেন না। মোদিকে আক্রমণ করে কথা বলতে গিয়ে জঙ্গির সঙ্গে তুলনা করায় বেশ বিতর্কের সৃষ্টি হয়েছে। এমন বক্তব্যের প্রতিবাদে টুইট করে বিজেপি। এতে বলা হয়, কংগ্রেস এখন পাকিস্তানের জঙ্গিদের জন্য চিন্তা করছে। কংগ্রেসের ওই সাবেক সংসদ সদস্য আগে টিআরএস নেত্রী ছিলেন। দলবিরোধী মন্তব্য করার জন্য ২০১৪ সালে তাকে দল থেকে বরখাস্ত করা হয়। পরে তিনি কংগ্রেসে যোগ দেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন