News71.com
 International
 07 Mar 19, 11:33 AM
 134           
 0
 07 Mar 19, 11:33 AM

লোকসভা নির্বাচনী প্রার্থীরা ১০ হাজারের বেশি নগদ টাকা লেনদেন করতে পারবেন না॥ভারতীয় নির্বাচন কমিশন

লোকসভা নির্বাচনী প্রার্থীরা ১০ হাজারের বেশি নগদ টাকা লেনদেন করতে পারবেন না॥ভারতীয় নির্বাচন কমিশন

আন্তর্জাতিক ডেস্কঃ ভোটের খরচ বাবদ একজন প্রার্থী কোনও ব্যক্তিকে নগদ ১০ হাজার টাকার বেশি দিতে পারবেন না৷ এবার লোকসভা নির্বাচনে এটাই নির্দেশ কমিশনের৷ সিংহভাগ খরচই করতে হবে চেক বা ব্যাঙ্কের মাধ্যমে। টাকার অপব্যবহার রুখতেই কমিশনের এই পদক্ষেপ। কমিশন সূত্রে জানা গিয়েছে, একজন প্রার্থী তাঁর লোকসভা কেন্দ্রে সর্বোচ্চ ৭০ লক্ষ টাকা খরচ করতে পারবেন। সেই খরচের উপর নিয়মিত নজর রাখবেন এক্সপেন্ডিচার অবজারভাররা। ইতিমধ্যেই আয়কর দফতর, শুল্ক দফতরের সঙ্গে বৈঠক হয়েছে কমিশনের। টাকা লেনদেন এবং খরচের হিসেবে বিশেষ নজর দিতে তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

ব্যাঙ্কে আরটিজিএস বা এনইএফটি-তে বেশি পরিমাণ টাকা লেনদেন হলে তার উপরও নজরদারি চালাতে বলা হয়েছে। বিমানে টাকা আনা নেওয়ার ক্ষেত্রে বিমানবন্দর কর্তৃপক্ষকে বিশেষ নজর দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচনে অনুদান সংক্রান্ত কালোবাজারি রুখতে ইতিমধ্যেই কড়া ব্যবস্থা নিয়েছে কমিশন। ভোটের প্রচারে ভিডিও থেকে শুরু করে কোন খাতে কী কী খরচ করা হয়েছে, তার উপরও নজরদারি বাড়ানো হয়েছে৷ কমিশনের তরফে একাধিক বিধিনিষেধ চাপানো হলেও বেআইনি আর্থিক লেনদেনের কারবার বাস্তবে আদৌও রোখা সম্ভব কিনা প্রশ্ন উঠছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন