News71.com
 International
 07 Mar 19, 11:32 AM
 134           
 0
 07 Mar 19, 11:32 AM

এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের জম্মুর বাস স্ট্যান্ড॥

এবার ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল ভারতের জম্মুর বাস স্ট্যান্ড॥

আন্তর্জাতিক ডেস্কঃ সীমান্তের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই বিস্ফোরণে কেঁপে উঠল জম্মু। আজ বৃহস্পতিবার সকালে জম্মুর বাস স্ট্যান্ডে বিস্ফোরণ হয়েছে। একটি বাসের মধ্যে রহস্যজনক বিস্ফোরণ হয়েছে বলে জানা গিয়েছে। একটি ব্যস্ত এলাকায় ওই বিস্ফোরণ হয়েছে ফলে হতাহতের আশঙ্কা রয়ে যাচ্ছে। বাসের মধ্যেই গ্রেনেড বিস্ফোরণ হয়েছে। অন্তত আটজন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাস্থল ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী। গত মাসেই পুলওয়ামায় সিআরপিএফ জনভয়ে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনায় শহিদ হন ৪০ জন জওয়ান। এরপর থেকেই সীমান্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বিভিন্ন জায়গায় জঙ্গিদের এনকাউন্টারে খতম করছে সেনবাহিনী। এদিনের বিস্ফোরণের সঙ্গে জঙ্গিযোগ আছে কিনা, তা এখনও স্পষ্ট নয়। তবে পুলওয়ামার রেশ না কাটতেই এদিনের বিস্ফোরণ নতুন করে চিন্তা বাড়াচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন