News71.com
 International
 07 Mar 19, 06:28 AM
 178           
 0
 07 Mar 19, 06:28 AM

রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে কিছুতেই সরে আসবো না, উপরন্তু এস-৫০০ ক্ষেপণাস্ত্রও কিনবে॥তুর্কি প্রেসিডেন্ট  

রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে কিছুতেই সরে আসবো না, উপরন্তু এস-৫০০ ক্ষেপণাস্ত্রও কিনবে॥তুর্কি প্রেসিডেন্ট   

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কেনার প্রত্যয় পুণর্ব্যক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। তিনি বলেন, মার্কিন চাপে রাশিয়ার সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে কিছুতেই সরে আসবে না তুরস্ক। এমনকি পরে এস-৫০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাও কিনবে বলে জানান তিনি। দেশটির চ্যানেল-২৪ কে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার তিনি এসব কথা বলেন। রাশিয়ার সঙ্গে সম্পাদিত অস্ত্র কেনার চুক্তি থেকে তুরস্ককে সরে আসার মার্কিন আহ্বানের পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন। এরদোগান বলেন, রাশিয়ার সঙ্গে এ সংক্রান্ত চুক্তি হয়ে গেছে। এটি থেকে সরে আসার সুযোগ নেই। এখন এই চুক্তি বাতিল করা হবে অনৈতিক।

আমেরিকার শীর্ষ সেনা কর্মকর্তা ইউরোপে মোতায়েন মার্কিন বাহিনীর প্রধান জেনারেল কার্টিস স্ক্যাপ্যারোটি এস-৪০০ ইস্যুতে তুরস্কের সমালোচনা করেন। তিনি এস-৪০০ কেনার বদলে তুরস্ককে যুক্তরাষ্ট্র থেকে প্যাট্রিয়ট কেনার আহ্বান জানান। বলেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ন্যাটোর নীতিমালার পরিপন্থী। এর আগেও তুরস্কের প্রেসিডেন্ট বলেন, এস-৪০০ নিয়ে আর বিতর্কের সুযোগ নেই। রাশিয়া থেকে এই ব্যবস্থা কেনার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। তবে আমেরিকা কখনও তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা প্যাট্রিয়ট বিক্রির জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করলে আঙ্কারা তাদের কাছ থেকেও তা কিনবে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন