News71.com
 International
 07 Mar 19, 06:27 AM
 189           
 0
 07 Mar 19, 06:27 AM

কংগ্রেসে যোগ দিতে চলেছেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।

কংগ্রেসে যোগ দিতে চলেছেন পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল।

আন্তর্জাতিক ডেস্কঃ পাতিদার আন্দোলনের নেতা হার্দিক প্যাটেল কংগ্রেসে যোগ দিতে চলেছেন৷ ১২ মার্চ তিনি আনুষ্ঠানিক ভাবে কংগ্রেস শিবিরে যোগ দেবেন৷ আসন্ন লোকসভা ভোটে তিনি কংগ্রেসের টিকিটে প্রার্থীও হবেন৷ কংগ্রেসের হয়ে তিনি জামনগর কেন্দ্র থেকে দাঁড়াবেন৷ এই কেন্দ্রের বর্তমান সাংসদ বিজেপির পুনমবেন৷ গত মাসে লখনউয়ের এক জনসভায় হার্দিক জানিয়েছিলেন কোনও রাজনৈতিক দলে তিনি যোগ দেবেন৷ তিনি যে কংগ্রেসের প্রতি ঝুঁকবেন তা প্রত্যাশিত ছিল৷

গুজরাত বিধানসভা ভোটের সময় তিনি কংগ্রেসকে সমর্থন জানিয়েছিলেন৷ এদিকে হার্দিক যেদিন কংগ্রেসে যোগ দেবেন সেদিন আমেদাবাদে কংগ্রেস ওর্য়াকিং কমিটির মিটিং আছে৷ মিটিং শেষে দলের শীর্ষ নেতারা জনসভা করবেন৷ গুজরাতে পাতিদার সম্প্রদায়ের জন্য শিক্ষা ও চাকরিতে সংরক্ষণের দাবি তুলে প্রচারের আলোয় আসেন হার্দিক৷ এর জন্য তাঁকে গ্রেফতার করা হয়৷ পরে জামিনে মুক্তি পান৷ কিন্তু জামিনের শর্ত ছিল মেহসেনা জেলায় তিনি ঢুকতে পারবেন না৷ মেহসেনার একটি মন্দিরে হার্দিকের বিয়ের অনুষ্ঠান করার কথা ছিল৷ কিন্তু জামিনের এই শর্তের কারণে তা বাতিল করা হয়৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন