News71.com
 International
 07 Mar 19, 05:36 AM
 187           
 0
 07 Mar 19, 05:36 AM

উত্তেজনার পারদ নিন্মমুখি॥দিল্লীতে হাইকমিশনারকে ফেরাচ্ছে পাকিস্তান  

উত্তেজনার পারদ নিন্মমুখি॥দিল্লীতে হাইকমিশনারকে ফেরাচ্ছে পাকিস্তান   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারত-পাকিস্তানের মধ্যে ক্রমশ কমছে উত্তেজনার পারদ। এই অবস্থায় ভারতে ফিরছেন পাকিস্তানের হাই-কমিশনার সোহেল মাহমুদ। ইসলামাবাদে নিযুক্ত ভারতের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে এমনটাই জানিয়েছে পাকিস্তানের বিদেশমন্ত্রক। পাকিস্তান জানিয়েছে, তারা হাই কমিশনারকে আবারও ভারতে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। সম্প্রতি দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়ার পরেই দু দেশ অর্থাৎ ভারত এবং পাকিস্তান নিজেদের হাই কমিশনারকে নিজ দেশে ডেকে পাঠায়।কিন্ত বর্তমানে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়াতে ফের পাকিস্তান তাদের হাই কমিশনারকে ভারতে ফেরত পাঠাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি ভারত পুলওয়ামায় সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের কনভয়ে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। এতে বাহিনীর ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়। পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদ হামলার দায় শিকার করে। এরপর ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানে ঢুকে একাধিক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়ে আসে। পালটা হিসাবে পাকিস্তানও এফ-১৬ পাঠায়। ভারতের মিলিটারি বেসে আঘাত হানার চেষ্টা চালায় পাক এয়ারফোর্স। যা নিয়ে দুপক্ষের উত্তেজনা চরমে পৌঁছয়। কিন্তু এখনও পরিস্থিতি কিছু আয়ত্তে এসেছে বলে মনে করছে পাকিস্তান। আর সেই কারণে সে দেশের হাইকমিশনারকে ভারতে ফেরাচ্ছে পাকিস্তান।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন