News71.com
 International
 07 Mar 19, 05:26 AM
 134           
 0
 07 Mar 19, 05:26 AM

পিডিপি নেত্রী মেহবুবা মুফতি-কে গ্রেফতারের হুমকি দিলেন বিজেপি নেতা কবিন্দর গুপ্তা॥

পিডিপি নেত্রী মেহবুবা মুফতি-কে গ্রেফতারের হুমকি দিলেন বিজেপি নেতা কবিন্দর গুপ্তা॥

আন্তর্জাতিক ডেস্কঃ জন্মু-কাশ্মীরের বিজেপি নেতা এবং প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী কবিন্দর গুপ্তা পিডিপি নেত্রী মেহবুবা মুফতিকে গ্রেফতারের কথা বললেন৷ সম্প্রতি জন্মু কাশ্মীরে জামাত-ই-ইসলামি সংগঠনকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করেছে কেন্দ্র সরকার৷ বন্ধ করা হয়েছে জামাত পরিচালিত একাধিক মাদ্রাসা৷ পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ-ই-মহম্মদের আন্তঘাতী জঙ্গির সন্ত্রাসবাদী হামলা এবং পরবর্তীতে পাকিস্তানের সীমান্তে উত্তেজনা এই সবের কারণেই জামাত সহ কাশ্মীরী মৌলবাদি গ্রুপগুলির উপর কড়া ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র৷ কিন্তু মোদী সরকারের এই তীব্র বিরোধিতা করে হুশিয়ারি দিয়ে মুফতি জানান, এর ফল ভয়ঙ্কর হতে পারে৷ তিনি আরও বলেছিলেন,গণপিটুনিতে যারা দায়ী তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নিয়ে কাশ্মীরে দরিদ্রদের যারা সাহায্য করছে তেমন একটি সামাজিক সংগঠনকে নিষিদ্ধ করা হচ্ছে৷ শিবসেনা, জনসঙ্ঘ, আরএসএস মানুষকে মারছে, তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না৷ কিন্তু কাশ্মীরে যে সংগঠন গরীবদের সাহায্য করছে, স্কুল চালাতে সাহায্য করছে তাদের ধরে জেলে ঢোকানো হচ্ছে৷ আমরা এই বিষয়কে কখনোই অনুমতি দেব না৷ এর ফলাফল মারাত্মক হতে পারে৷


এরপরই পাল্টা দেন কাশ্মীরে বিজেপির শীর্ষ নেতা কবিন্দর গুপ্তা৷ তিনি বলেন, বাংলাদেশ, আফগানিস্তান এবং অন্যান্য অনেক রাষ্ট্র মাদ্রাসা ব্যান করেছে৷ কারণ এই সব মাদ্রাসাগুলোতে অনৈতিক কার্যকলাপ হয়৷ একইরকম ভাবে কোনও সংগঠন বা সংস্থা যদি কাশ্মীরে সন্ত্রাসবাদকে মদত দেয়, অশান্তি ছড়াতে চায় তাহলে তাদের ব্যান করা হবে৷ যদি মেহবুবাজী জামাত-ই-ইসলামি-কে সাপোর্ট করে তাহলে তাঁকেও গ্রেফতার করা উচিৎ৷ প্রসঙ্গত, আগেই পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে জামাত-ই-ইসলামি সংগঠনের জম্মু ও কাশ্মীর শাখাকে৷ এরপর শুরু হয় তল্লাশি। এই সংগঠনের টাকাতেই হিজবুল মুজাহিদিন চালানো হয় বলে অনুমান গোয়েন্দাদের৷ গত শনিবার সকালের মধ্যেই জামাত-ই-ইসলামির (কাশ্মীর) কার্যকলাপ চলত এমন ৭০টি জায়গা সিল করে দেওয়া হয়৷ একইসঙ্গে এই সংগঠনের অন্তত ৫২ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে৷ সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে এবার জম্মু ও কাশ্মীরের বেশ কয়েকজন জামাত-ই-ইসলামি নেতাকে হেফাজতে নেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। বেআইনি কার্যকলাপ সংক্রান্ত আইনের আওতায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন