News71.com
 International
 06 Mar 19, 03:06 PM
 207           
 0
 06 Mar 19, 03:06 PM

কাশ্মীরে জঙ্গিদের গোপন ডেরায় অভিযান চালালো ভারতের জওয়ানরা॥

কাশ্মীরে জঙ্গিদের গোপন ডেরায় অভিযান চালালো ভারতের জওয়ানরা॥

আন্তর্জাতিক ডেস্কঃ জঙ্গিদের ডেরায় হামলা চালাল জওয়ানেরা। সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হল জঙ্গিদের লুকিয়ে থাকার একাধিক আস্তানা। আজ বুধবার এই ঘটনাটি ঘটেছে জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায়। এদিন ওই জেলার কুঙ্গু গ্রামে জঙ্গিরা আত্মগোপন করে থাকে বলে জানতে পারে নিরাপত্তারক্ষীরা। সেই তথ্য অনুযায়ী অভিযানের পরিকল্পনা করা হয়। এদিন জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলা পুলিশ এবং ৪৪ রাষ্ট্রীয় রাইফেলস যৌথ অভিযান শুরু করে। সেই অভিযানেই কুঙ্গু গ্রামের জঙ্গি ডেরায় হামলা চালানো হয়। ওই ডেরা থেকে জঙ্গিদের সন্ত্রাসমূলক কাজে ব্যবহৃত নানাবিধ উপকরণ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সোপিয়ান পুলিশ। হামলার সময়ে অস্ত্যর ফেলে জঙ্গিরা কোথায় পালাল? কোনও জঙ্গিকে কী গ্রেফতার বা খতম করা হয়েছে? এই বিষয়ে কিছু বলেনি পুলিশ।

সমগ্র বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছ বলে সোপিয়ান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। অন্যদিকে, পাকিস্তানকে যোগ্য জবাব দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। মঙ্গলবার রাতে পাকিস্তান সেনাবাহিনীর উপর পালটা আঘাত হানল ভারত। সীমান্তের ওপারে একাধিক পাকিস্তানের পোস্ট গুঁড়িয়ে দিল ভারতীয় সেনাবাহিনী। ব্যাপক ক্ষয়ক্ষতি সীমান্তের ওপারে। গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে পুঞ্চ সেক্টরে লাগাতার হেভি মর্টার শেলিং শুরু করে পাকিস্তান। যার পালটা হিসাবে ভারতও কড়া ভাষায় যোগ্য জবাব দেয়। ভারতীয় সেনাবাহিনীর পালটা প্রত্যাঘাতে ব্যপক ক্ষইয়ক্ষতি হয়েছে সীমান্তের ওপারে। ধ্বংস হয়ে গিয়েছে একাধিক পাকিস্তান সেনাবাহিনীর পোস্ট।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন