News71.com
 International
 06 Mar 19, 12:46 PM
 190           
 0
 06 Mar 19, 12:46 PM

পশ্চিমবাংলার মৃতপ্রায় জোটকে অক্সিজেন দিতে দিল্লিতে রাহুল গান্ধী ও সোমেন মিত্র বৈঠক॥  

পশ্চিমবাংলার মৃতপ্রায় জোটকে অক্সিজেন দিতে দিল্লিতে রাহুল গান্ধী ও সোমেন মিত্র বৈঠক॥   

আন্তর্জাতিক ডেস্কঃ সিপিএমের সঙ্গে জোটের রাস্তা খুলতে প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র ও রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের সঙ্গে বৈঠকের বসছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। আজ বুধবার দুপুরে দিল্লিতে বৈঠক হবে। পশ্চিমবঙ্গের এআইসিসির পর্যবেক্ষক গৌরব গগৈও বৈঠকে থাকবেন। বিধানভবন ও অলিমুদ্দিনের কর্তাদের দফায় দফায় বৈঠকের পরও কংগ্রেস-সিপিএমের আসন সমঝোতার আলোচনা ভেস্তে গিয়েছে। নিজেদের স্বার্থেই জোটকে ফলপ্রসূ করতে এবার মাঠে নেমেছেন দু দলের শীর্ষ নেতারা।

 

সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির সঙ্গে আলোচনার পরই প্রদেশ নেতাদের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। রায়গঞ্জ ও মুর্শিদাবাদ আসন ঘিরে জটিলতা অনেকটাই কেটেছে। জানা যাচ্ছে, এই দুটি আসনের পরিবর্তে পশ্চিমবঙ্গের বাইরে দুটি নিশ্চিত আসন রাহুল গান্ধীর থেকে চেয়েছেন ইয়েচুরি। তবে বাংলার সিপিএম নেতারা মুর্শিদাবাদ-রায়গঞ্জ এই দুটি আসনের দাবি থেকে সরে এসে আপাতত একটি জেতা আসন দাবি করছেন।এব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে রাজ্যের নেতাদের সঙ্গে কথা বলে নিতে চাইছেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন