News71.com
 International
 06 Mar 19, 06:22 AM
 157           
 0
 06 Mar 19, 06:22 AM

পুলওয়ামা হামলার শহিদ জওয়ানদের জন্য সর্বমোট ৮০ কোটি টাকা দান করল ভারতবাসী॥

পুলওয়ামা হামলার শহিদ জওয়ানদের জন্য সর্বমোট ৮০ কোটি টাকা দান করল ভারতবাসী॥

আন্তর্জাতিক ডেস্কঃ পুলওয়ামা হামলার পর ভারতের প্রত্যাঘাত নিয়ে বিরোধীদের তোলা প্রশ্ন নিয়ে এখন মাথা ঘামাতে নারাজ আম জনতা৷ সরকার ও বিরোধীরা যেখানে রাজনীতি করতে ব্যস্ত সেখানে শহিদ জওয়ানদের পরিবারের পাশে এসে দাঁড়িয়েছে গোটা দেশ৷ দেশের জন্য প্রাণ দেওয়া শহিদ পরিবারের জন্য তৈরি ভারত কে বীর এর ব্যাংক অ্যাকাউন্টে কোটি টাকা জমা করল দেশের মানুষ৷ গত ১৪ই ফেব্রুয়ারি পুলওয়ামা হামলার পর এখনও পর্যন্ত সাধারণ মানুষ এই পরিবারগুলির জন্য ৮০ কোটি টাকা জমা করেছে৷ এর আগে গত দু বছরে এই খাতে মাত্র ২০ কোটি টাকা জমা পরেছিল বলে জানা যাচ্ছে৷ ভারত কে বীর সঙ্গে যুক্ত এক আধিকারিক জানান, দেশবাসী যেভাবে শহিদ জওয়ানদের পরিবারের জন্য এগিয়ে এসেছে তা প্রসংশনীয়৷ যারা নিজেদের সব কিছু হারিয়েছে তারা বুঝবেন তারা একা নন, পুরো দেশ তাদের পাশে রয়েছে৷

ভারতের বীরের সঙ্গে যুক্ত আরেক আধিকারিক বলেন জওয়ানদের পরিবারের জন্য এখনও সাধারণ মানুষ অনুদান জমা করে চলেছে৷ পুলওয়ামার আত্মঘাতী হামলায় ৪০ জন সিআরপিএফ জওয়ান শহিদ হয়৷ এই হামলার জেরে একদিকে যেখানে দেশবাসীর মনে পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ জমা হয়েছে সেখানেই মানুষ এই শহিদ জওয়ানদের পরিবারের জন্য কিছু করে দেখাতে চায়৷ দেশবাসীর উৎসাহ সিআরপিএফ ট্যুইটার অ্যাকাউন্ট দেখলেই স্পষ্ট হয়৷ যেখানে পুলওয়ামার ঘটনার পর এই ট্যুইটার অ্যাকাউন্টের ফলোয়ারের সংখ্যা দুই লক্ষ পচাত্তর হাজার ছিল সেখানে এই ঘটনার পর ফলোয়ারের সংখ্যা বেড়ে চার লক্ষ পচিশ হাজার হয়ে গিয়েছে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন