
আন্তর্জাতিক ডেস্কঃ ঠিক এক সপ্তাহ আগেই পাকিস্তানের জঙ্গিঘাঁটিতে যুদ্ধবিমান থেকে বোমা বর্ষণ করে এসেছে ভারতীয় বায়ুসেনা। বায়ুসেনার মিরাজ বিমানে ছিল ইজরায়েলের Spice-2000 বোমা। সেই বোমাই ফেলা হয় বালাকোটের জঙ্গিঘাঁটিতে। এবার অত্যাধুনিক এই বোমা ব্যবহার করা হবে সুখোই বিমানে। বর্তমানে কেবলমাত্র মিরাজ বিমানেই ওই ইজরায়েলি বোমা মোতায়েন করা আছে। তবে আগামিদিনে বায়ুসেনাকে আরও বেশি শক্তিশালী করার জন্য Su-30 বিমানে মোতায়েন করা হবে ওই বোমা।
সম্প্রতি গগনশক্তি মহড়ায় এই সুখোই বিমানে এই বোমা ব্যবহার করে সাফল্যও পেয়েছে বায়ুসেনা। সরকারের একটি সূত্র বলছে, বছর কয়েক আগে ইজরায়েল থেকে অন্তত ২০০টি বোমা আমদানি করেছিল ভারত। ইতিমধ্যেই সুখোই থেকে এই বোমা ব্যবহার করেও দেখা হয়েছে। আরও কয়েকবার ট্রায়াল দেওয়ার পর সুখোইতে এও বোমা রাখা হবে। এই বোমার মাধ্যমে স্যাটেলাইট ছবি থেকে টার্গেট ঠিক করে সেখানে আগাত করতে পারে। বর্তমানে ভারতের কাছে সুখোইয়ের তিনটি স্কোয়াড্রন রয়েছে। এবছরের শেষে আরও ২০টি এয়ারক্রাফট যোগ দেওয়ার কথা।