
আন্তর্জাতিক ডেস্কঃ মুখে এক, কাজে আরেক৷ ফের সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের৷ রজৌরির সুন্দরবানি সেক্টরে ভোর সাড়ে চারটে নাগাদ কোনও প্রোরচনা ছাড়াই গুলি ছোঁড়ে পাক বাহিনী৷ পুলওয়ামা হামলার পর এই নিয়ে তিনবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করল পাকিস্তান। এর আগেও কাশ্মীরের পুঞ্চ ও কৃষ্ণঘাটি সেক্টরে সংঘর্ষ বিরতি করে পাকিস্তান৷ কড়া জবাব দেয় ভারতীয় সেনারা৷ গত কয়েকদিন ধরেই জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখায় সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে গুলি চালায় পাকিস্তান। পাক সেনারা মর্টার ও মাঝারি মাপের অস্ত্র থেকে গুলি চালায়।
তবে জবাব দিতে দেরি করেনি ভারতীয় সেনাও। খুব কঠোরভাবেই পাক গোলার জবাব দেন সেনারা। পাশাপাশি কৃষ্ণাঘাঁটি সেক্টরেও সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান। পাক হামলায় গত কয়েকদিনে সীমান্তে বেশ কয়েকজন জঙ্গিকে নিকেশ করেছে ভারতীয় সেনারা৷ মৃত্য হয়েছে পাঁচ ভারতীয় সেনারও৷ অন্যদিকে পাকভূমিতে জঙ্গিঘাঁটি ধ্বংস করা নিয়ে আন্তর্জাতিক চাপের মুখে ইসলামাবাদ৷ তারকপরই হাফিজ সঈদকে নিষিদ্ধ গোষণা করে তারা৷ কিন্তু বারতের বিরুদ্ধে পাক হামলা অব্যাহত৷