
আন্তর্জাতিক ডেস্কঃ আগামী ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন ১০১৬ সালে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়া দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন। গতকাল সোমবার সাক্ষাৎকারে তিনি বলেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি না। তবে আমি যা বিশ্বাস করি তার জন্য কাজ করে ও কথা বলে যাব। তবে নিজ যুক্তরাষ্ট্রে বর্তমান সরকারের কর্মকাণ্ডে ডেমোক্র্যাট পার্টির এই নেতা অসন্তুষ্ট বলেও জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও নিউইয়র্কের সিনেটর হিলারি ।
বর্তমানে আমার দেশে যা হচ্ছে, তা আমাকে অনেক কষ্ট দিচ্ছে। হিলারি কয়েকজন ডেমোক্র্যাট সদস্যের সঙ্গে বৈঠক করেছেন। তারা দলীয় মনোনয়ন লাভের চেষ্টা করছেন। সিএনএন জানিয়েছে, অন্যান্যের মধ্যে সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন মনোনয়ন পাওয়ার দৌড়ে রয়েছেন। আবারও রাষ্ট্রীয় কোন দপ্তরে দায়িত্ব পালন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে হিলারি সেই সম্ভাবনাও নাকচ করে দেন।