News71.com
 International
 05 Mar 19, 01:48 PM
 183           
 0
 05 Mar 19, 01:48 PM

করাচি বন্দরের দিকে ধেয়ে আসছে ভারতের সাবমেরিন॥পাকিস্তানি সংবাদমাধ্যম

করাচি বন্দরের দিকে ধেয়ে আসছে ভারতের সাবমেরিন॥পাকিস্তানি সংবাদমাধ্যম

আন্তর্জাতিক ডেস্কঃ পুলওয়ামার ঘটনার পর সীমান্ত পেরিয়ে পাকিস্তানের মাটিতে আঘাত করে এসেছে ভারতীয় বায়ুসেনা। যার পালটা হিসাবে ভারতের আকাশে ঢুকেছে একাধিক মার্কিন F-16 যুদ্ধবিমান। ভারতের পাক আকাশ সীমা লঙ্ঘন ছিল মূলত জঙ্গি ঘাঁটি ধ্বংস করতে কিন্তু ভারতের মিলিটারি ঘাঁটিতে আঘাত করতেই পাকিস্তানের যুদ্ধবিমান সীমান্ত পেরিয়ে এপারে ঢুকেছিল বলে ইতিমধ্যে জানিয়েছে ভারত। পাকিস্তানকে যে এই কাজের জন্যে ভয়ঙ্কর দাম দিতে হবে তা হারেহারে বুঝতে পারছে ইসলামাবাদ। আর তাই এখন ভারতের পালটা মারের আশঙ্কায় ভুগছে পাকিস্তান। আর এরই মধ্যে জলসীমা লঙ্ঘন করে পাকিস্তানে ঢুকে পড়ল ভারতের সাবমেরিন। এমনটাই দাবি করছে একাধিক পাকিস্তানের সংবাদমাধ্যম।

সেই সমস্ত সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গতকাল সোমবার মধ্যরাতে জলসীমা লঙ্ঘন করে ভারতীয় নৌবাহিনী। ভারতীয় নৌবাহিনীর একটি সাবমেরিন পাকিস্তানের করাচি বন্দরের দিকে ধেয়ে আসছিল বলে দাবি করে পাকিস্তান সংবাদ মাধ্যম। যদিও পাকিস্তান নৌবাহিনীর সজাগ থাকার কারণে কোনও হামলা নাকি ভারতের সাবমেরিন চালাতে পারেনি বলে দাবি সে দেশের সংবাদমাধ্যমের। ইতিমধ্যে প্রমাণ হিসাবে একটি ভিডিও প্রকাশ করেছে পাকিস্তান নৌবাহিনী। যা সেখানকার সংবাদমাধ্যমে প্রকাশ হয়েছে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত ভারতীয় নৌবাহিনীর তরফে কিছু জানানো হয়নি। যদিও আজ মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন ভারতের নৌবাহিনীর প্রধান। ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা সতর্কবার্তা দিয়ে বলেন, জলপথকে হাতিয়ার করে হামলা চালাতে পারে জঙ্গিরা, আর এজন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ তবে ভারতও যে প্রস্তুত সে কথা আগেই স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তিনি। ফলে সতর্কতা হিসাবে ভারতের সাবমেরিনের এই পদক্ষেপ হতে পারে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন