News71.com
 International
 05 Mar 19, 07:38 AM
 375           
 0
 05 Mar 19, 07:38 AM

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বংসে পাইলটসহ ৫ নিহত॥

কেনিয়ায় হেলিকপ্টার বিধ্বংসে পাইলটসহ ৫ নিহত॥

আন্তর্জাতিক ডেস্কঃ কেনিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের একটি দ্বীপে সোমবার স্থানীয় সময় সকাল ৮টায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাইলট এবং চার আমেরিকান নাগরিক নিহত হয়েছেন। উত্তর-পশ্চিমাঞ্চলের ন্যাশনাল পার্ক লেক তুর্কানার দূরবর্তী একটি দ্বীপে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। পরে এতে থাকা কেনিয়ান পাইলট এবং চার আমেরিকান নিহত হন। তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ এখনও জানা যায়নি। এ ব্যাপারে টুইটে কেনিয়ার ন্যাশনাল পুলিশ জানিয়েছে, প্রাপ্ত তথ্য থেকে জানা গেছে, দুটি হেলিকপ্টার ন্যাশনাল পার্কের ল্যাবোলো ক্যাম্পে অবতরণ করেছিল। পরবর্তীতে যাবার সময় একটি নিরাপদে যেতে পারলেও দ্বিতীয়টি বিধ্বস্ত হয়। এখনও নিহতদের পরিচয় জানতে পারেনি পুলিশ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন