News71.com
 International
 05 Mar 19, 07:20 AM
 147           
 0
 05 Mar 19, 07:20 AM

জলপথকে হাতিয়ার করে জঙ্গি হামলা চালাতে পারে পাকিস্তান॥ভারতীয় নৌসেনা প্রধান

জলপথকে হাতিয়ার করে জঙ্গি হামলা চালাতে পারে পাকিস্তান॥ভারতীয় নৌসেনা প্রধান

আন্তর্জাতিক ডেস্কঃ গত ১৪ ফেব্রুয়ারি পুলওয়ামায় আত্মঘাতী হামলার পর তার জবাব এয়ারস্ট্রাইকে দেয় ভারতীয় বায়ুসেনা৷ ভারতের প্রত্যাঘাতে চাপে পড়ে তার জবাব দিতে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক বিমান ঢুকে পড়ে৷ কিন্তু ব্যর্থ হয়ে যায় পাকিস্তানের সেই পরিকল্পনা৷ পাক বিমান থেকে গুজরাত এবং বিকানেরে পাক ড্রোনের প্রবেশ হলেও, তাও গুলি করে নামায় ভারত৷ বারবার ব্যর্থ হয়েও পাকিস্তান যে হাল চাড়বে না, তা প্রমাণ দিচ্ছে তার সাম্প্রতিক কিছু পদক্ষেপ৷ স্থল, আকাশের পর এবার জলপথকে হাতিয়ার করে হামলার ছক কষতে পারে বলে মনে করা হচ্ছে৷

আজ মঙ্গলবার ভারতের নৌসেনা প্রধান অ্যাডমিরাল সুনীল লান্বা সতর্কবার্তা দিয়ে বলেন, জলপথকে হাতিয়ার করে হামলা চালাতে পারে জঙ্গিরা, আর এজন্য তাদের প্রশিক্ষণও দেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে৷ তবে ভারতও যে প্রস্তুত সে কথা আগেই স্পষ্ট করে জানিয়ে দেন তিন সেনাপ্রধান৷ পাকিস্তান যে এত সহজে হাল ছাড়বে না, প্রাক্তন আর্মি ক্যাপ্টেন এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের কথাতেও তেমনই আভাস পাওয়া গিয়েছে৷ তিনি জানিয়েছেন, পাকিস্তান যদি মনে করে সে ভারতের কাছে হেরে যাচ্ছে তাহলে সে তার পরমাণু অস্ত্র প্রয়োগ করতে বিন্দুমাত্র দ্বিধা করবে না৷ গতকাল সোমবার ফের একবার আকাশসীমা লঙ্ঘন করে ভারতে একটি পাক ড্রোন ঢুকে পড়ে বলে জানা যায়৷ যা নজরে আসা মাত্র মিসাইল ছুঁড়ে নামায় ভারত৷ সোমবার সকালেই বিকানির সীমান্তে এই ঘটনা ঘটে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন