News71.com
 International
 05 Mar 19, 05:59 AM
 123           
 0
 05 Mar 19, 05:59 AM

বিপাক পাকিস্তান ॥ ভারতের পর এবার কড়া পদক্ষেপের গ্রহনের হুমকি দিল ইরান  

বিপাক পাকিস্তান ॥ ভারতের পর এবার কড়া পদক্ষেপের গ্রহনের হুমকি দিল ইরান   

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানকে এবার কড়া পদক্ষেপ গ্রহনের হুঙ্কার দিল এই সময়ের আলোচিত শক্তিধর দেশ ইরান। ভারতের সাথে সীমান্তে উত্তেজনার মধ্যেই ইরানের এই হুমকি কার্যত বিপাকে ফেলেছে পাকিস্তানকে।মুলত পাকিস্তানের জমিতে জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে নিজেরাই কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানাল ইরান৷ তেহরানের অভিযোগ পাকিস্তান এই জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে কার্যত কোনও পদক্ষেপ নিচ্ছে না আর সেই কারনেই এবার ইরান পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে সূর চড়াল৷ জানা যাচ্ছে ইরানের পক্ষ থেকে পাকিস্তান সরকারের উদ্দেশ্যে প্রশ্ন করা হচ্ছে তারা কোন দিশায় এগোচ্ছেন৷ পাকিস্তান সমস্ত প্রতিবেশী দেশের সীমান্তে অশান্তি ছড়িয়ে রেখেছে বলে মন্তব্য করে ইরান৷ এমন কোন দেশ বাকি রয়েছে যাদের সঙ্গে তারা সম্পর্ক খারাপ করতে চায় বলেও পাকিস্তানের বিরপদ্ধে প্রশ্ন তোলে ইরান৷ আইআজিসি কুর্দ সেনার প্রধান কাসিম সোলেমানি পাকিস্তান কে কড়া ভাষায় হুঙ্কার দেন বলে জানা যাচ্ছে৷

সুত্রের খবর তিনি বলেন, আপনাদের কাছে পরমানু বোমা রয়েছে৷ তার পরেও আপনারা এই এলাকার জঙ্গি সংগঠনগুলি কে খতম করতে পারছেন না৷ বিগত কয়েক বছর ধরে ভারত এবং ইরান জঙ্গি সংগঠনের বিরুদ্ধে সহযোগিতা বাড়িয়েছে৷ বিদেশ মন্ত্রালয়ের আলেচনায় এই বিষয়টি সব থেকে আগে হবে বলে সুত্রের খবর৷ ভারত পাকিস্তানের পরিস্থীতির অবন্নতির জেরে বিদেশ সচিব বিজয় গোখলের ইরান যাত্রা বাতিল করা হয়েছে৷গত ১৩ই ফেব্রুয়ারি পাকিস্তানের কাছে ইরানের সিস্তান-বালুচিস্তান সিমান্তে আত্মঘাতি হামলায় ইরানি রেভোলুশনারি গার্ডের ২৭জন জওয়ান শহীদ হয়.৷ ইরানের কথায় তাদের বিরুদ্ধে লড়াই লড়তে পাকিস্তান নিজেদার দেশে জঙ্গি সংগঠনগুলি কে আশ্রয় দেয়৷ কুর্দ সেনার কমান্ডর জনরল কাসিম সোলেমানি বলেন যদি পাকিস্তান নিজের জমিতে জঙ্গি সংগঠনগুলি কে খতম না করে তাহলে পাকিস্তান কে এর পরিনণাম ভোগ করতে হবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন