News71.com
 International
 05 Mar 19, 05:46 AM
 153           
 0
 05 Mar 19, 05:46 AM

সৌদিতে ওমরাহ করতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন ২ বাংলাদেশি॥

সৌদিতে ওমরাহ করতে গিয়ে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ হারালেন ২ বাংলাদেশি॥

নিউজ ডেস্কঃ ওমরাহ পালনে সৌদি আরবে গিয়ে প্রাইভেটকারে ধাক্কায় নাজিম উদ্দিন (৬০) ও জয়নাল আবেদীন (৭৫) নামে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল সোমবার সন্ধ্যায় মদিনা জিনের পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীনের বাড়ি নরসিংদী জেলা সদর উপজেলায়। তারা সম্পর্কে চাচা-ভাতিজা।সৌদিতে স্বজনদের সূত্রে জানা যায়, সৌদিতে ওমরাহ পালন শেষে নাজিম উদ্দিন ও জয়নাল আবেদীন মদিনা জিয়ারতে যান। সেখান থেকে ওয়াদি আল জিন্নিতে জিনের পাহাড় দেখতে যান তারা। এ সময় হঠাৎ পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন