News71.com
 International
 05 Mar 19, 05:35 AM
 140           
 0
 05 Mar 19, 05:35 AM

ভারতকে বড়সড় ধাক্কা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥

ভারতকে বড়সড় ধাক্কা দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প॥
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতকে দেওয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করে নিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে মার্কিন মুলুকে কোনও রকম শুল্ক ছাড়াই ভারতের ৫.৬ বিলিয়ন ডলারের পণ্য সামগ্রী প্রবেশ করতে পারে। সেই সুবিধাই প্রত্যাহার করে নিতে চলেছে ট্রাম্প প্রশাসন। গতকাল সোমবার আমেরিকার পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। নিজের সিদ্ধান্ত ঘোষণা করে মার্কিন কংগ্রেসকে লেখা চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ভারত এতদিন জেনারালাইসজড সিস্টেম অফ প্রেফারেন্স (জিএসপি)-এর মধ্যে ছিল। এখন সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এর ব্যাখাও দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, ভারত সরকার এবং রাষ্ট্রের বিভিন্ন বিষয়কে পর্যবেক্ষণ করার পর আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমি বুঝতে পেরেছি, ভারত তাদের দেশের বাজারে ব্যবসার ক্ষেত্রে এ ধরনের সুবিধা দেবে না। অন্যদিকে ভারতের মত তুরস্ককে দেওয়া বাণিজ্যিক সুবিধা প্রত্যাহার করার ঘোষণা দিয়েছে ট্রাম্প।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন