News71.com
 International
 04 Mar 19, 03:45 PM
 200           
 0
 04 Mar 19, 03:45 PM

নিজ দেশে জঙ্গি ও চরমপন্থিদের বিরুদ্ধে অভিযান চালাবে পাকিস্তান॥  

নিজ দেশে জঙ্গি ও চরমপন্থিদের বিরুদ্ধে অভিযান চালাবে পাকিস্তান॥   

আন্তর্জাতিক ডেস্কঃ নিজ দেশের মাটিতেই চরমপন্থী ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাবে পাকিস্তান। গতকাল রবিবার সাংবাদিকদের জানানো হয় খুব শিগগিরই এ অভিযান চালানো হবে। পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, চরমপন্থীদের বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি সব জঙ্গি গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানান। ভারতের পুলওয়ামাতে হামলা নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক মহলের চাপে রয়েছে পাকিস্তান। তবে কবে নাগাদ জইশ-ই-মোহাম্মদ জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালানো হবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। পাকিস্তানের মাটি ব্যবহার করে কেউ সন্ত্রাসী ও জঙ্গিবাদ চালাতে পারবে না উল্লেখ করে তিনি বলেন, দেশের নিরাপত্তার বাহিনীর স্বার্থে এ সম্পর্কে বিস্তারিত কিছু বলা যাবে না।

ভারতনিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় ১৪ ফেব্রুয়ারি আত্মঘাতী হামলা চালানো হয়। এতে ভারতীয় বাহিনীর ৪৯ জন আধা সামরিক বাহিনীর সদস্য নিহত হয়। এ হামলার দায় নিয়েছে জইশ-ই-মোহাম্মদ। এ নিয়ে ভারত পাকিস্তানের অভ্যন্তরে বালাকোটে বিমান হামলা চালায়। পরে পাকিস্তান এর পাল্টা জবাব দেয়। এ নিয়ে পরবর্তীতে ভারতের দুটি যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান। এদিকে ভারত দাবি করে পাকিস্তানের একটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। এ ঘটনায় ভারতীয় এক পাইলটকে বন্দি করে পাকিস্তান। পরে শান্তির প্রতীক হিসেবে বন্দি পাইলটকে মুক্তি দেয় পাকিস্তান। তবে এরপরও কোনো শান্তি আসেনি সীমান্তে। গত কয়েক দিনে সীমান্তে ভারত-পাকিস্তান গোলাবর্ষণে পাকিস্তানি দুই সেনাসহ ৭ জন মারা গেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন