News71.com
 International
 04 Mar 19, 12:56 PM
 153           
 0
 04 Mar 19, 12:56 PM

পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই বন্ধু বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় ভারত॥

পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই বন্ধু বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় ভারত॥

নিউজ ডেস্কঃ পাক সীমান্তে উত্তেজনার মধ্যেই বন্ধু বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়া ভারতের। ২ দিনের এই মহড়ায় অংশগ্রহণ করেছে ভারতের রাজপুতানা রাইফেলস ও বাংলাদেশের ইস্ট বেঙ্গল ব্যাটেলিয়ন। গতকাল রবিবার ও আজ সোমবার ২ দিন ধরে চলে ভারত - বাংলাদেশের যৌথ সামরিক মহড়া। টাঙ্গাইলে এই মড়ায় অংশ নিয়েছেন ২ দেশের বাহিনীর জওয়ানরা। সন্ত্রাসদমনে ভারত ও বাংলাদেশের সমন্বয় আরও বাড়াতে এই মহড়া বলে জানানো হয়েছে। এই নিয়ে ৮ বার বাংলাদেশের সঙ্গে যৌথ সামরিক মহড়ায় অংশ নিল ভারত ও বাংলাদেশ। মহড়ায় অংশ নেন ভারতের মোট ১৭০ জন জওয়ান ও আধিকারিক। বিশেষ করে উত্তর-পূর্বের পার্বত্য অঞ্চলে জঙ্গিদমনে এই ধরণের মহড়া বিশেষ কার্যকরী হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন