News71.com
 International
 04 Mar 19, 07:19 AM
 169           
 0
 04 Mar 19, 07:19 AM

আন্তর্জাতিক চাপের মুখে পড়ে জঙ্গি দমনে বিশেষ পরিকল্পনা করছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান॥

আন্তর্জাতিক চাপের মুখে পড়ে জঙ্গি দমনে বিশেষ পরিকল্পনা করছে পাক প্রধানমন্ত্রী ইমরান খান॥

আন্তর্জাতিক ডেস্কঃ সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক হিসেবে দুনিয়া জুড়ে আগেই সমালোচিত পাকিস্তান৷ দেশটির জনগণ চাইছেন সরকার কিছু করুক৷ পুলওয়ামায় জঙ্গি হামলার পর যেভাবে সীমান্ত পেরিয়ে পাক জঙ্গি ঘাঁটি গুঁড়িয়েছে ভারতীয় বিমান বাহিনী তার পরিপ্রেক্ষিতে সীমান্ত জুড়ে তীব্র উত্তেজনা৷এসবের মাঝে বেড়েছে আন্তর্জাতিক চাপ৷ ঘরে-বাইরে সমালোচিত পাক সরকার এবার নড়ে বসতে চাইছে৷ জঙ্গি দমনে বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়ে দিলেন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী৷

পাক সংবাদপত্র ডন জানাচ্ছে, গতকাল রবিবার সাংবাদিকদের সামনে তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী সরাসরি জানিয়ে দেন দেশে সক্রিয় সবকটি জঙ্গি সংগঠনের বিরুদ্ধে পরিকল্পনা করা হচ্ছে৷ তবে কবে থেকে এই অভিযান শুরু হবে তা তিনি জানাতে চাননি৷ পুলওয়ামায় হামলার দায় নিয়েছে জইশ ই মহম্মদ৷ নিয়ন্ত্রণ রেখা পার করে ভারতে ঢুকে হামলা চালায় তারা৷ফাওয়াদ চৌধুরীর ইঙ্গিত- প্রধানমন্ত্রী ইমরান খানের চিন্তা কী করে জঙ্গিদের রুখতে পারা যায়৷ সরকার কড়া পদক্ষেপ নিতে তৈরি৷ জঙ্গিদের জনবিচ্ছিন্ন করার পরিকল্পনা নিয়ে আগামী পাক প্রজন্মকে সুরক্ষিত করার কথা চিন্তা করছে সরকার৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন