News71.com
 International
 04 Mar 19, 05:58 AM
 166           
 0
 04 Mar 19, 05:58 AM

পাকিস্তান মিথ্যাচার করছে ॥ উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে, ধ্বংস হয়েছে বালাকোটের জঙ্গি ঘাঁটি

পাকিস্তান মিথ্যাচার করছে ॥ উপগ্রহ চিত্রে স্পষ্ট দেখা যাচ্ছে, ধ্বংস হয়েছে বালাকোটের জঙ্গি ঘাঁটি

আন্তর্জাতিক ডেস্কঃ ক্রমশ প্রকাশ পাচ্ছে পাকিস্তানের মিথ্যাচার৷ এয়ার স্ট্রাইকের কথা মেনে নিলেও তার পরিণতি কবুল করেনি তারা৷ ভারতের দাবি উড়িয়ে ইসলামাবাদ জানিয়েছিল প্রতিবেশীর বিমান হানায় বালাকোটের জইশ-ই-মহম্মদ ঘাঁটি ধ্বংস হয়নি৷ কিন্তু উপগ্রহের মাধ্যমে সামনে আসা ছবি বলছে অন্য কথা৷ সেখানেই স্পষ্ট এয়ার স্ট্রাইকে গুঁড়িয়ে গিয়েছে বালাকোটের জঙ্গি ঘাঁটি৷ পাক অধিকৃত কাশ্মীরের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বালাকোটে জইশের সবচেয়ে পুরানো জঙ্গি ঘাঁটি। এই ঘাঁটিতে জঙ্গিদের প্রশিক্ষণ দেওয়া হত। ছিল ফায়ারিং রেঞ্জ, বম্ব পরীক্ষার কেন্দ্র। বাইরে থেকে বোঝা মুশকিল ভেতরে কি সাংঘাতিক কর্মকাণ্ডই না চলছে। এই রিসোর্টে জঙ্গিদের থাকার ব্যবস্থা ছিল। জইশ প্রধান মাসুজ আজহার ও অন্যান্য শীর্ষ নেতারা নিয়মিত এখানে আসত এবং জঙ্গিদের মগজধোলাই করত। জানা যায়, জইশ ছাড়াও এই শিবির ব্যবহার করত হিজবুল মুজাহিদিন৷ এহেন জঙ্গি ঘাঁটি যে চলত তা জানত পাকিস্তানের সরকার৷ কিন্তু ক্ষমতায় চিঁতে থাকতে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় না কোনও পাক সরকারই৷ উলটে ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালানোয় মদত দেওয়া হয় এইসব জঙ্গিদের৷

উপগ্রহ চিত্রে পরিষ্কার জইশের সেই জঙ্গি ঘাঁটি প্রায় নিশ্চিহ্ন৷প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে গত ২৩শে ফেব্রুয়ারি এয়ার স্ট্রাইকের আগের দিন মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে জঙ্গি প্রশিক্ষণ শিবিরের বাড়িটি৷ কিন্তু, পরের দিন সেই বাড়ির থবিই ধরা পড়ে অন্য চেহারায়৷ বাড়ির ছাদ প্রায় উড়ে গিয়েছে৷ বিমান থেকে ফেলা বোমার আঘাতে জঙ্গি ঘাঁটির চারপাশ ধূসর৷ এক্ষেত্রে ওই ঘাঁটির মধ্যে কেউ থাকলে বেঁচে থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে৷ ফলে স্পশ্ট হচ্ছে ভারতীয় বায়ু সেনার গত ২৪শে ফেব্রুয়ারির অভিযানে ক্ষয়ক্ষতি হয়েছে৷ উপগ্রহ চিত্রের পাশাপাশি, ফরাসী সাংবাদিক ফ্রান্সিসকা মরিনোর রিপোর্টেও জানা যায় বালাকোটে জঙ্গি ঘাঁটি ছিল৷ এবং এয়ার স্ট্রাইকে প্রায় ৪০ থেকে ৫০ জন জঙ্গি নিহত হয়েছে৷ প্রত্যক্ষদর্শীদেরবয়ানের ভিত্তিতে তিনি ওই রিপোর্ট তৈরি করেছেন বলে জানিয়েছেন৷ পাক বিদেশমন্ত্রী শাহ মহম্মদ কুরেশি ইতিমধ্যেই স্বীকার করেছেন, পাক সরকারের সঙ্গে জইশ প্রদান মাসুদ আজহারের যোগাযোগের বিষয়টি৷ সে অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি বলেও দাবি করেন কুরেশি৷ মাসুদের ভাইও দাবি করেন বালাকোটে জঙ্গি ঘাঁটি ছিল, নিহত হয়েছে বহু জঙ্গি৷ গুঁড়িয়ে গিয়েছে তাদের শিবিরও৷ উপগ্রহচিত্র সহ নানা সময়ে তথ্যের ভিভিত্তে ক্রমশই আন্তর্জাতিক মহলে মান্যতা পাচ্ছে ভারতের দাবি৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন