News71.com
 International
 03 Mar 19, 03:16 PM
 193           
 0
 03 Mar 19, 03:16 PM

ভারতীয় সেনার হাতে আসছে সাড়ে সাত লক্ষ অত্যাধুনিক AK-203  

ভারতীয় সেনার হাতে আসছে সাড়ে সাত লক্ষ অত্যাধুনিক AK-203   

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতীয় সেনার হাতে এবার একে-৪৭ এর বদলে আসছে একে -২০৩। তুলে দেওয়া হবে অ্যাসল্ট রাইফেল। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেশবাসীকে এই খবর জানায়। ভারত সরকার রুশ কোম্পনির সঙ্গে মিলে যৌথভাবে একে ৪৭-এর আধুনিক ভার্সান একে -২০৩ তৈরি করবে৷ জানা যাচ্ছে, প্রায় সাড়ে সাত লক্ষ একে-২০৩ রাইফেল তৈরি করা হবে৷ এই রাইফেল রাশিয়ার কোম্পানির সঙ্গে ভারতের সঙ্গে মিলে অর্ডিন্যান্স কারখানাতে তৈরি করা হবে বলে জানা যাচ্ছে৷ ভারতীয় সেনার কাছে এবার এই রাইফেল থাকবে বলে সিদ্ধান্ত নেওয়া বয়েছে বলে জানাগেছে ৷

এর আগে ভারত সরকার একে-১০৩ রাইফেল নেওয়ার পরিকল্পনা করছিল৷ তবে তার জায়গায় এবার একে ২০৩ নেওয়ার বিষয়ে রাশিয়ার সঙ্গে কথা বয়ে গিয়েছ৷ এই বিষয়ে আজ রবিবার আমেঠিতে সভা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান৷ আমেঠিতে এই রাইফেল তৈরি করা হবে বলেও জানানো হয়৷ এই সভায় রাহুল গান্ধীকে নিশানা করে প্রধানমন্ত্রী বলেন, কিছু মানুষ শুধু মেড ইন জয়পুর, মেড এন ইন্দোরের কথা বলে৷ তবে আমনরা মেড ইন আমেঠি কে সাকার করার চেষ্টা করছি৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান আমেঠিতে অত্যাধুনিক রাইফেল একে-২০৩ তৈরি করা হবে৷ এই রাইফেলের সাহায্যে ভারতীয় সেনা কে আরও মজবুত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও সভায় জানান তিনি৷ এই অত্যধুনিক রাইফেল একে-৪৭ আমেঠির নতুন পরিচয় তৈরি করবে৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন